UEFA Champions League

শেষ চারে দুরন্ত বায়ার্ন, বিদায় রিয়াল মাদ্রিদের

২-১ গোলে ম্যাচ জিতেও মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট থেকে ছিটকে যেতে হল লামিনে ইয়ামালদের।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ১৩:৩১
Share:

গোলের পর হ্যারি কেনের উল্লাস। ছবি: রয়টার্স।

‘ইট’স হ‌্যাপেনিং!!!’, ‘ইট’স হ‌্যাপেনিং!!!’

বার্সেলোনা তখন ২-০ ফলে এগিয়ে। ক্লাবের সমাজমাধ‌্যম থেকে পোস্ট করা হয় উপরের বাক‌্য দু’টি। আতলেতিকো মাদ্রিদের ঘরের মাঠ মেট্রোপলিতানোতে দুই পর্ব মিলিয়ে তখন ফল ২-২। বার্সার সমর্থকরা ভাবতে শুরু করে দিয়েছেন তবে কি ১১ বছরের অপেক্ষার অবসানের প্রাথমিক ধাপটা পেরিয়ে যাওয়া যাবে? তখনই স্রোতের বিপরীতে গোল করলেন আতলেতিকোর আদেমোলা লুকম‌্যান। দুই পর্ব মিলিয়ে ফল দাঁড়াল ২-৩। না, এর পরে মুহুর্মুহু আক্রমণ করেও গোলের মুখ খোলেনি। ফল— ২-১ ম‌্যাচ জিতেও মঙ্গলবার রাতে চ‌্যাম্পিয়ন্স লিগের শেষ আট থেকে ছিটকে যেতে হল লামিনে ইয়ামালদের। ফলে উপরের বাক‌্যগুলিও রয়ে গেল অসম্পূর্ণ!

প্রথম বারের জন‌্য কি চ‌্যাম্পিয়ন্স লিগ ক্লাবে আসবে? আতলেতিকোর ম‌্যানেজার দিয়েগো সিমিয়োনে আবেগপ্রবণ কণ্ঠে বলেছেন, “চ‌্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পৌঁছনোর মতো ভাল অনুভূতি আর কিছু নেই। আমার এই ক্লাবে ১৪ বছর হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত ফুটবলাররা যে রকম প্রতিদ্বন্দ্বিতা করছে তাতে স্বপ্ন দেখা যেতেই পারে।” শেষ চারে য়ুলিয়ান আলভারেজ়দের প্রতিপক্ষ আর্সেনাল।

অন‌্য ম‌্যাচে গত বারের চ‌্যাম্পিয়ন প‌্যারিস সঁ জরমঁ ২-০ হারিয়েছে লিভারপুলকে। দু’টি গোলই করেছেন উসমান দেম্বেলে। জয়ের পরে তিনি বলেছেন, “দলের জয়ে অবদান রাখতে পেরে খুশি।” বুধবার রাতে আলিয়াঞ্জ এরিনায় রিয়াল মাদ্রিদকে হাড্ডাহাড্ডি লড়াইয়ে বায়ার্ন মিউনিখ হারিয়েছে ৪-৩ ব‌্যবধানে। ফলে দুই পর্ব মিলিয়ে বায়ার্ন জিতল ৬-৪ ফলে। সেই সঙ্গেই শেষ চারে পিএসজির মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন