পন্থ

সানগ্লাস নিয়ে পন্থকে কটাক্ষ করলেন ওয়ার্ন, ও’কিফরা

এখনও ব্রিসবেনে যথেষ্ট শান্ত লেগেছে পন্থকে। এমন কোনও কাজ করেননি যা নিয়ে তাঁকে সমালোচনা হতে পারে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২১ ২০:৫৩
Share:

এবার সানগ্লাস নিয়েও সমালোচনার মুখে পন্থ। ছবি টুইটার

আবারও সমালোচনার মুখে ঋষভ পন্থ। এবার আলোচনা তাঁর সানগ্লাস নিয়ে। কেন ওরকম চকচকে সানগ্লাস পরে মাঠে নেমেছেন, তা নিয়ে পন্থকে কটাক্ষ করলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটাররা।

Advertisement

এখনও ব্রিসবেনে যথেষ্ট শান্ত লেগেছে পন্থকে। এমন কোনও কাজ করেননি যা নিয়ে তাঁকে সমালোচনা হতে পারে। কিন্তু অস্ট্রেলীয়রাও ছাড়ার পাত্র নন। কিছু না পেয়ে তাঁরা পড়লেন সানগ্লাস নিয়ে।

তখন ধারাভাষ্য দিচ্ছিলেন শেন ওয়ার্ন এবং কেরি ও’কিফ। শুরু করেন ওয়ার্নই। ও’কিফকে বলেন, “ঋষভ যে সানগ্লাসটা পরে আছে সেটা দেখে তোমার কী মনে হচ্ছে? ও সোজা সার্ভিস স্টেশন থেকে এসেছে?” ও’কিফ উত্তর দেন, “ওগুলো সার্ভোর (গাড়ির এক ধরনের যন্ত্রাংশ) মতো দেখতে তাই না?” ওয়ার্ন বলেন, “দেখো ও সঙ্গে করে ফুলও নিয়ে এসেছে।” ও’কিফের পাল্টা উত্তর, “তুমি আমার কথা বুঝলে না। ওগুলো দেখে তোমার নিশ্চয়ই ইচ্ছে হবে স্ক্র্যাচ পড়ে যাক যাতে ওগুলো আবর্জনা ভেবে ছুড়ে ফেলে দিতে পারো।” এরপরে দু’জনেই হাসতে থাকেন।

Advertisement

পন্থের বিরুদ্ধে এরকম কাণ্ডজ্ঞানহীন কটাক্ষ ভাল চোখে নেননি ভারতীয় সমর্থকরা। তাঁদের পাল্টা উপদেশ, ভারতীয় ক্রিকেটারদের নিয়ে মাথা না ঘামিয়ে নিজেদের নিয়ে ভাবুন ওয়ার্নরা।

আরও খবর: ‘নতুন আজহার’-এর নজরে আইপিএল, বিশ্বকাপ থেকে মার্সিডিজ

Advertisement

আরও খবর: রুটের দ্বিশতরান, চারমূর্তির লড়াইয়ে এগিয়ে স্মিথ, অনেক পিছিয়ে কোহালি

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement