Sports News

দ্বিতীয় টি২০ ম্যাচ জিতল ভারতের মেয়েরা

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ভারতের মেয়েরা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ হয় ১৪২/৭এ। জবাবে ব্যাট করতে নেমেমাত্র এক উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় ভারতের মেয়েরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০১৮ ২১:১৫
Share:

মিতালি রাজের ব্যাট থেকেই এল সর্বোচ্চ রান। —ফাইল চিত্র।

দারুণ ছন্দে ভারতের মহিলা ক্রিকেট দল। ঝুলন গোস্বামীর মতো দলের অভিজ্ঞ বোলার চোট নিয়ে দেশে ফিরে এলেও ভারতের মেয়েদের পারফরম্যান্সে কোনও প্রভাব ফেলতে পারেনি। প্রথম টি২০-র পর দ্বিতীয় টি২০ও জিতে নিল ভারত। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিল ৯ উইকেটে।

Advertisement

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ভারতের মেয়েরা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ হয় ১৪২/৭এ। সর্বোচ্চ রান লাসের ৩৩। লি ও লেকার্ক দুই ওপেনার ১৫ করে রান করেন। ডে ক্লার্ক করেন ২৬। ভারতের হয়ে দুটো করে উইকেট নেন অনুজা পাতিল ও পুনম যাদব। একটি করে উইকেট পুজা ভস্ত্রাকর ও শিখা পাণ্ড্যর।

জবাবে ব্যাট করতে নেমেমাত্র এক উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় ভারতের মেয়েরা। ওপেন করতে নেমেছিলেন মিতালি রাজ ও স্মৃতি মন্ধনা। ৫৭ রান করে স্মৃতি প্যাভেলিয়নে যখন ফেরেন তখন জয়ের রাস্তা তৈরি হয়ে গিয়েছে ভারতের। হরমনপ্রীত কাউরকে (৭) সঙ্গে নিয়ে বাকি কাজটি সেরে পেলেন মিতালি। ৭৬ রান করে অপরাজিত থাকেন মিতালি। ভারতের একমাত্র উইকেটটি নিলেন ড্যানিয়েলস।

Advertisement

আরও পড়ুন
একই ম্যাচে জোড়া রেকর্ডে অস্ট্রেলিয়া ও গাপ্তিল

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement