ফাইনালে ওঠার লড়াইয়ে সামনে বিশ্বের এক নম্বর
Badminton Asia Championships 2026

তৃতীয় বাছাইকে হারিয়ে শেষ চারে দুরন্ত আয়ুষ

২০ বছর বয়সি আয়ুষ বিশ্ব ক্রমপর্যায়ে আছেন ২৫ নম্বরে। তার চেয়ে ২১ ধাপ এগিয়ে থাকা ক্রিস্টিকে স্ট্রেট গেমে হারান তিনি। প্রথম গেমে ২৩-২১ ফলে জয়ের পরে দ্বিতীয় গেমে ২১-১৭ ফলে ক্রিস্টিকে পরাস্ত করেন আয়ুষ।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৬ ০৭:১৫
Share:

দাপট: ৬১ বছরের অধরা স্বপ্ন পূরণ করতে পারবেন আয়ুষ? —ফাইল চিত্র।

পিভি সিন্ধু, লক্ষ‌্য সেন, এইচএস প্রণয়দের বিদায়ের পরে ব‌্যাডমিন্টন এশিয়া চ‌্যাম্পিয়নশিপে ভারতকে স্বপ্ন দেখাচ্ছেন আয়ুষ শেট্টি। শুক্রবার তিনি শেষ আটের দ্বৈরথে বিশ্বের চার নম্বর এবং তৃতীয় বাছাই জোনাথন ক্রিস্টিকে মাত্র ৫৪ মিনিটে হারিয়ে পৌঁছে গিয়েছেন সেমিফাইনালে। সেই সঙ্গে তিনি ২০১৮ সালে এইচ এস প্রণয়ের পরে প্রথম ভারতীয় হিসেবে এই প্রতিযোগিতায় সিঙ্গলসে পদকও নিশ্চিত করেছেন। শুধু তাই নয়, ২০২৩-এ সাত্ত্বিক-চিরাগের ডাবলসে সোনা জয়ের পরে এই প্রতিযোগিতায় ভারতের প্রথম পদক পাবেন তিনি।

২০ বছর বয়সি আয়ুষ বিশ্ব ক্রমপর্যায়ে আছেন ২৫ নম্বরে। তার চেয়ে ২১ ধাপ এগিয়ে থাকা ক্রিস্টিকে স্ট্রেট গেমে হারান তিনি। প্রথম গেমে ২৩-২১ ফলে জয়ের পরে দ্বিতীয় গেমে ২১-১৭ ফলে ক্রিস্টিকে পরাস্ত করেন আয়ুষ। প্রথম রাউন্ড থেকেই দুরন্ত ছন্দে আছেন তিনি। স্ট্রেট গেমে হারিয়েছিলেন বিশ্বের সাত নম্বর এবং হং কং ওপেনের চ‌্যাম্পিয়নলি শি ফেং-কে। অনেকে সেই জয়কে ‘ভাগ‌্যের জোর’ আখ‌্যা দিলেও শুক্রবার তিনি নিজের দক্ষতা দিয়ে সমালোচকদের মুখ বন্ধকরে দিয়েছেন।

ফাইনালে ওঠার জন্য আয়ুষের সামনে আবার একটি কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। কারণ তাঁকে খেলতে হবে বিশ্বের এক নম্বর তাইল্যান্ডের কুনলাউত উইতিতসানের বিরুদ্ধে। যিনি ২০২৪ প্যারিস অলিম্পিক্সের রুপোজয়ীও। মুখোমুখি লড়াইয়ে এর আগে এক বারই তিনি তাইল্যান্ডের তারকার মুখোমুখি হয়েছিলেন। সেটা গত বছর অগস্টে আর্কটিক ওপেনে। সেখানে কুনলাউত স্ট্রেট গেমে হারিয়েদিয়েছিলেন আয়ুষকে। তবে ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপে যে ভাবে একের পর এক অঘটন ঘটিয়ে চলেছেন আয়ুষ, ভারতীয় সমর্থকেরা আবার একটি চমকের আশাকরতেই পারেন।

এ দিন প্রথম গেমে দু’পক্ষের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। কেউই অন্যকে পেরিয়ে যেতে পারছিলেন না পয়েন্টের দিক থেকে। বিরতির আগে ক্রিস্টি ১১-১০ এগিয়ে ছিলেন। তবে বিরতির পরে ইন্দোনেশিয়ার তারকা গেমের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে যাচ্ছিলেন। একটা সময় তিনি ১৮-১৫ ফলে এগিয়েও যান। শুধু তাই নয়, গেম পয়েন্টেও পৌঁছে গিয়েছিলেন। কিন্তু ছ’ফুট ৪ ইঞ্চি লম্বা আয়ুষ দুরন্ত ভাবে ঘুরে দাঁড়ান এবং ২৩-২১ পয়েন্টে গেম দখলকরে ফেলেন।

দ্বিতীয় গেমে দ্বিতীয় গেমেও একই রকম লড়াই দেখা যায় দু’জনের। তবে বিরতির আগে ১১-৯ পয়েন্টে এগিয়ে ছিলেন আয়ুষ। সেখান থেকে ক্রিস্টি তাঁকে ক্রমাগত চাপে ফেলার চেষ্টা করে গেলেও শেষ পর্যন্ত সেই গেম এবং প্রথম বার ক্রিস্টিকে হারিয়ে সেমিফাইনালে ওঠা নিশ্চিত করে ফেলেন আয়ুষ।

শেষ বার ভারত সিঙ্গলসে এই প্রতিযোগিতা থেকে সোনা জিতেছিল ১৯৬৫ সালে। সে বার দীনেশ খন্না সিঙ্গলসে চ্যাম্পিয়ন হন। ফলে ভারতীয় সমর্থকদের ৬১ বছরের অধরা স্বপ্ন মেটানোর আর দু’ধাপ দূরে যুক্তরাষ্ট্র ওপেন সুপার ৩০০ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আয়ুষ।

এর আগে প্রথম রাউন্ডে ছিটকে গিয়েছিলেন লক্ষ্য। স্ট্রেট গেমে তিনি হেরেছিলেন হংকং-এর লি চিউক ইউ-এর কাছে। এর পরে প্রণয়ও চিনের ওয়েং হংইয়াং-এর কাছে স্ট্রেট গেমে হেরে ছিটকে গিয়েছিলেন। ফল ১২-২১, ১৯-২১। তবে সেই ম্যাচে আবার দেখা দেয় বিতর্কও। নিংবো অলিম্পিক স্পোর্ট সেন্টার জিমন্যাসিয়ামের ২ নম্বর কোর্টে খেলতে নেমে প্রণয়একাধিক লাইন কলের সিদ্ধান্তে তিনি খুশি হতে পারেননি। ম্যাচের পরে সমাজমাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। এত বড় মাপের প্রতিযোগিতায় কেন ‘হক আই’ প্রযুক্তি থাকবে না, সেই প্রশ্ন তুলেদিয়েছিলেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন