Pat Cummins

Shah Rukh Khan: শাহরুখকে নতুন করে নাচাচ্ছেন প্যাট কামিন্স, ‘আমার রাসেলের মতো নাচতে ইচ্ছে করছে’

মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচ যেন শাহরুখের কাছে আত্মসম্মানের লড়াই। জবাব দেওয়ার ম্যাচ। কিন্তু বছরের পর বছর ধরে তাঁর দল ডুবিয়েছে এই ম্যাচে এসেই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২২ ০০:১০
Share:

কামিন্সের ইনিংস দেখে নাচতে ইচ্ছে করছে শাহরুখের

শ্যুটিংয়ের কারণে এ মরসুমে এখনও তিনি কলকাতার ম্যাচে হাজির হতে পারেননি। কিন্তু কলকাতার প্রতিটি ম্যাচে নজর রাখছেন তিনি। বুধবার তাঁর দল মুম্বই ইন্ডিয়ান্সকে হারানোয় দ্বিগুণ খুশি কেকেআরের মালিক শাহরুখ খান। ম্যাচ শেষ হওয়ার পরেই একের পর এক টুইট করেছেন তিনি।

কলকাতার মালিক হওয়ার পর থেকেই শাহরুখ মনেপ্রাণে অন্তত এই একটা ম্যাচে জয় চান। কলকাতা খেতাব না জিতলেও চলবে। কিন্তু মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচ যেন শাহরুখের কাছে আত্মসম্মানের লড়াই। জবাব দেওয়ার ম্যাচ। কিন্তু বছরের পর বছর ধরে তাঁর দল ডুবিয়েছে এই ম্যাচে এসেই। বিরক্ত হয়ে এক সময় শাহরুখ মুম্বইয়ের বিরুদ্ধে কলকাতার ম্যাচে যাওয়াই বন্ধ করে দেন। শ্যুটিং না থাকলে বুধবার পুনেতে হয়তো দেখা যেত তাঁকে। তা হলে চোখের সামনে প্যাট কামিন্সের ব্যাটিং-ঝড় উপভোগ করতে পারতেন তিনি।

Advertisement

তবে মাঠে না থেকেও তাঁর চোখ ম্যাচেই। শাহরুখ টুইট করেছেন, ‘প্রিয় প্যাট, আজ আমার রাসেলের মতো নাচতে ইচ্ছে করছে এবং তোমাকে গিয়ে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে, ঠিক যে ভাবে বাকি দল করেছে। দুর্দান্ত খেলেছে কলকাতা নাইট রাইডার্স। আজ এর থেকে বেশি আর কী-ই বা বলতে পারি।’ তার আগে টিভিতে ম্যাচ দেখার একটি ছবিও টুইট করেন তিনি। কামিন্সকে শুভেচ্ছা জানানোর পর নাচের একটি মজার ছবিও পোস্ট করেছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement