Badal Bhattacharyya

রাজ্যের ব্যাডমিন্টন অভিভাবকহীন, প্রয়াত বাদল ভট্টাচার্য

নিজের দীর্ঘ কোচিং কেরিয়ারে বাংলা থেকে বহু ব্যাডমিন্টন খেলোয়াড়কে তুলেছেন বাদল ভট্টাচার্য। মধুমিতা সিংহ বিস্ত, ঋতুপর্না দাস, শুভঙ্কর দে’র মতো তারকারা উঠে এসেছিলেন বাদল ভট্টাচার্যের হাত ধরেই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০১৭ ২০:৩৮
Share:

বাদল ভট্টাচার্য।-নিজস্ব চিত্র।

অভিভাবকহীন হয়ে পড়ল বাংলার ব্যাডমিন্টন। শুধু বাংলাই নয়, ভারতীয় ব্যাডমিন্টন হারাল একটি স্তম্ভকে। প্রয়াত হলেন বাদল ভট্টাচার্য। স্ত্রী এবং পুত্রকে রেখে মাত্র ৭১ বছর বয়সেই বিদায় নিলেন বাংলা ব্যাডমিন্টনের ‘দ্রোণাচার্য’।

Advertisement

শুক্রবার সকালে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আরও পড়ুন: অধিনায়কের আট নম্বর জার্সিতে অমরজিৎ ধরে রাখল গোটা দলকে

Advertisement

আরও পড়ুন: এই বিশ্বকাপ থেকে কী পেল ভারত

নিজের দীর্ঘ কোচিং কেরিয়ারে বাংলা থেকে বহু ব্যাডমিন্টন খেলোয়াড়কে তুলেছেন বাদল ভট্টাচার্য। মধুমিতা সিংহ বিস্ত, ঋতুপর্না দাস, শুভঙ্কর দে’র মতো তারকারা উঠে এসেছিলেন বাদল ভট্টাচার্যের হাত ধরেই।

জাতীয় স্তরের টুর্নামেন্টেও বহু বার বাংলাকে সেরার শিরোপা এনে দিয়েছেন বাদল ভট্টাচার্য। ব্যাডমিন্টনে বাংলার পাওয়া সাফল্যের নেপথ্যে অনেকটাই অবদান ছিল তাঁর। বাদল ভট্টাচার্যের প্রয়াণে শোকের ছায়া নেমে আসে এ দিন ভারতীয় ক্রীড়াক্ষেত্রে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement