প্রিমিয়ার ব্যাডমিন্টন লিগে ‘মধুর অঘটন’ কিদম্বি শ্রীকান্তের। বিশ্বের প্রাক্তন এক নম্বর মালয়েশিয়ার লি চং ওয়েইকে হারিয়ে চমকে দিলেন শ্রীকান্ত। মালয়েশিয়ার অন্যতম সেরা তারকাকে তিন সেটের লড়াইয়ে শ্রীকান্ত হারালেন ১৫-১২,৬-১৫,১৫-৭। শ্রীকান্ত জিতলেও তাঁর দল বেঙ্গালুরু টপ গানস হারল ২-৩ হায়দরাবাদ হান্টার্সের বিরুদ্ধে। লি চংকে হারিয়ে শ্রীকান্ত বলেন, ‘‘এই জয় আমার আত্মবিশ্বাস বাড়াল।’’