ফুটবলারদের দিয়ে তাতঁশিল্প চাঙ্গার প্রয়াস রাজ্য সরকারের

রাজ্যের তাঁতশিল্পকে চাঙ্গা করতে সত্তর-আশির দশকের ফুটবলারদের শরণাপন্ন হল রাজ্য সরকার! সম্প্রতি ক্ষুদ্র, মাঝারি ও ছোট উদ্যোগ ও বস্ত্র দফতরের অধীন রাজ্য সরকারের রিফিউজি হ্যান্ডিক্রাফটস দফতর যে নতুন কমিটি গড়েছে তাতে সাত জনের মধ্যে ছ’জনই প্রাক্তন ফুটবলার। কমিটির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান মানস ভট্টাচার্য ও বিদেশ বসু। অন্য ফুটবলার সদস্যরা হলেন প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, কম্পটন দত্ত, নিমাই গোস্বামী ও শান্তি মল্লিক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জুন ২০১৫ ০৩:০৩
Share:

রাজ্যের তাঁতশিল্পকে চাঙ্গা করতে সত্তর-আশির দশকের ফুটবলারদের শরণাপন্ন হল রাজ্য সরকার!
সম্প্রতি ক্ষুদ্র, মাঝারি ও ছোট উদ্যোগ ও বস্ত্র দফতরের অধীন রাজ্য সরকারের রিফিউজি হ্যান্ডিক্রাফটস দফতর যে নতুন কমিটি গড়েছে তাতে সাত জনের মধ্যে ছ’জনই প্রাক্তন ফুটবলার। কমিটির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান মানস ভট্টাচার্য ও বিদেশ বসু। অন্য ফুটবলার সদস্যরা হলেন প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, কম্পটন দত্ত, নিমাই গোস্বামী ও শান্তি মল্লিক।
মূলত ত্রাণের জন্য বস্ত্রসামগ্রী সরবরাহের কাজ করে এই দফতর। ক্ষুদ্র ও কুটির এবং প্রাণীসম্পদ বিকাশমন্ত্রী মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, ‘‘কমিটির ফুটবলারদের ইমেজ এবং তাঁদের ব্যাঙ্কিং সেক্টরে কাজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে রাজ্যের তাঁতশিল্পকে চাঙ্গা করাই আমাদের লক্ষ্য। এর জন্য ভাতা বা বেতন দেওয়া হবে না ওঁদের।’’ কী ভাবে ময়দানি ফুটবলারদের বস্ত্র দফতরের কাজে লাগানো হবে? মন্ত্রী বলছেন, ‘‘অন্য রাজ্য থেকে দফতরের জন্য বস্ত্র আমদানি না করে তাঁতিদের কাছ থেকে তা সরাসরি কেনা এবং বিশেষজ্ঞরা সেই বস্ত্রের মান ঠিকঠাক পরীক্ষা করছেন কি না সেটাই তদারকি করবেন মানস-বিদেশরা।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement