News Of The Day

সুপার এইটে সূর্যদের লড়াই দক্ষিণ আফ্রিকার সঙ্গে। প্রধানমন্ত্রী মোদীর মন কী বাত। আর কী কী নজরে

বিশ্বকাপের সুপার এইটে আজ অভিযান শুরু করছে ভারত। বিপক্ষে দক্ষিণ আফ্রিকা। গ্রুপ পর্বে অপরাজিত থেকে সুপার এইটে উঠেছে ভারত। এ বারই আসল পরীক্ষা সূর্যকুমার যাদবের দলের। ব্যাটিং এবং ফিল্ডিং নিয়ে চিন্তা থাকছে ভারতের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৫৫
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

বিশ্বকাপের সুপার এইটে আজ অভিযান শুরু করছে ভারত। বিপক্ষে দক্ষিণ আফ্রিকা। গ্রুপ পর্বে অপরাজিত থেকে সুপার এইটে উঠেছে ভারত। এ বারই আসল পরীক্ষা সূর্যকুমার যাদবের দলের। ব্যাটিং এবং ফিল্ডিং নিয়ে চিন্তা থাকছে ভারতের। দক্ষিণ আফ্রিকাও অপরাজিত থেকে সুপার এইটে উঠেছে। ভারত যেমন পাকিস্তানকে হারিয়েছে, প্রোটিয়ারাও হারিয়েছে নিউ জ়িল্যান্ডের মতো বড় দলকে। অহমদাবাদে আজ খেলা শুরু সন্ধ্যা ৭টা থেকে। এই ম্যাচের আগে রয়েছে সুপার এইটের আরও এক মারকাটারি লড়াই। শ্রীলঙ্কা মুখোমুখি ইংল্যান্ডের। গ্রুপ পর্বে ইংল্যান্ডকে হারতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজ়ের কাছে। ঘরের মাঠে শ্রীলঙ্কা দুর্দান্ত খেলেও হেরেছে জিম্বাবোয়ের কাছে। এই ম্যাচ শ্রীলঙ্কার পাল্লেকেলেতে বিকেল ৩টে থেকে। দু’টি ম্যাচই দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কী বাত’ কর্মসূচি রয়েছে। প্রতি মাসের শেষ রবিবার এই কর্মসূচির মাধ্যমে দেশবাসীর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। রবিবার প্রধানমন্ত্রীর বার্তায় দেশের কোন প্রান্তের কথা উঠে আসে সে দিকে নজর থাকবে আজ।

Advertisement

আজ বিজেপি মহিলা সম্মেলনে যোগ দিতে কলকাতায় আসছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত। ওই সম্মেলনে যোগ দিতে আসছেন কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবীও। সায়েন্স সিটিতে আয়োজিত এই সম্মেলনে আগামী বিধানসভা নির্বাচনে মহিলারা কী ভাবে বিজেপির পক্ষে ভোট আনতে কাজ করবেন, সেই বিষয়ে স্পষ্ট নির্দেশ দেবেন তাঁরা। তবে কলকাতা এসে অ্যাদ্যাপীঠ কালীমন্দিরে পুজো দিতে যাওয়ার কর্মসূচি রয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীর। বিধানসভা ভোটের কারণে বিজেপির শীর্ষ নেতারা পশ্চিমবঙ্গে যাতায়াত শুরু করেছেন। সেই পর্যায়েই কলকাতায় আসছেন রেখা-অন্নপূর্ণারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement