যুবরাজ সিংহ: চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে পাকিস্তান এর বিরুদ্ধে বিধ্বংসী মেজাজে ৫৩ রানের একটি অনবদ্য ইনিংস খেলেন। কিন্তু বাকি টুর্নামেন্ট, এমনকী ওয়েস্ট ইন্ডিজ সফরেও চূড়ান্ত ব্যর্থ হনএবং ভারতীয় দল থেকে বাদ পড়েন।তবে অভিজ্ঞ এবং ফর্মে থাকা যুবরাজ থাকলে চার নম্বর নিয়ে অনেকটাই নিশ্চিন্ত থাকবেন বিরাট।
হার্দিক পাণ্ড্য: ভারতীয় ক্রিকেটের এই মুহূর্তের সবচেয়ে আলোচিত নাম। অস্ট্রেলিয়ার সঙ্গে একদিনের সিরিজে ৪ নম্বরে ব্যাট করেছেন এবং সফল হয়েছেন এই তরুণ অল রাউন্ডার। হার্দিক পাণ্ড্যকে নিয়ে তাই আশাবাদী হওয়াই যায়।
কেদার যাদব: বিরাট কোহালি কিছু ম্যাচে কেদার যাদবকে ৪ নম্বরে নামিয়ে পরীক্ষা করেছেন বটে তবেওই পজিশনে এখনও তেমন ভাবে সফল হননি তিনি।
মনীশ পাণ্ডে: চার নম্বরের জন্য আরেকটি সম্ভাব্য নাম। শ্রীলঙ্কা সফর এবং অস্ট্রেলিয়ার সঙ্গে কিছু ম্যাচে ৪ নম্বরে ব্যাট করলেওওই পজিশনে তেমন ভাবে সফল হননি তিনিও। নিউজিল্যান্ডেরসঙ্গে একদিনের ম্যাচে প্রথম একাদশ থেকে বাদও পড়েনতিনি। তবে ফর্মে থাকা মনীশের কামব্যাক শুধু সময়ের অপেক্ষা বলছেন বিশেষজ্ঞরা।
মহেন্দ্র সিংহ ধোনি: অধিনায়কত্ব ছেড়ে এখন অনেক বেশি খোলা মনের ধোনিকে আমরা মাঠে দেখতে পাই। জীবনের শেষ বিশ্বকাপে ৪ নম্বরে কি আমরা সেই পুরনো ধোনিকে দেখতে পাব?
দীনেশ কার্তিক: চার নম্বরে নিউজিল্যান্ডের সঙ্গেদ্বিতীয় ম্যাচে ৫৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। এখন দেখার চার নম্বরে কার্তিক তাঁর স্থান ভারতীয় দলে পোক্তকরতে পারেন কি না
অজিঙ্ক রাহানে: ওপেনার রাহানেকে অনেক ম্যাচেই দেখা গিয়েছে। কিন্তু ধবন-রোহিতের ওপেনিং স্লটে তাঁর জায়গা পাওয়া কঠিন। সে ক্ষেত্রে চার নম্বরে এই প্রতিভাবান ডানহাতিকে দেখা যেতেই পারে।