হোটেলের ঘরে মহিলা নিগ্রহের অভিযোগ থেকে মুক্তি পেলেন অমিত মিশ্র। বৃহস্পতিবার ভারতীয় লেগস্পিনারের বিরুদ্ধে নিগ্রহের অভিযোগ আনা মহিলা পুলিশকে জানিয়ে দেন তিনি অভিযোগ প্রত্যাহার করতে চান। পরে সাংবাদিকদের জানান, ‘‘অমিত আমার ভাল বন্ধু। আমাদের ঝগড়া আদালতে টেনে নিয়ে যেতে চাই না। এর পিছনে ভারতীয় ক্রিকেট বোর্ডের কোনও চাপ নেই।’’