কাপ কথা

বিশ্বকাপে গ্রুপের তিন ম্যাচই দাপটে জেতার পুরস্কার পেলেন রবিন-রবেনরা। শেষ ষোলোয় মেক্সিকোর মহড়া নিতে নামার আগে ডাচদের কোচ লুই ফান গাল টিমকে সপরিবারে গোটা দিন ছুটি কাটানোর অনুমতি দিলেন। যার পরেই স্ত্রী, বান্ধবী এবং বাচ্চাদের নিয়ে বেরিয়ে পড়েন ডাচ ফুটবলাররা।

Advertisement
শেষ আপডেট: ২৭ জুন ২০১৪ ০৩:৩৭
Share:

কমলা ছুটি

Advertisement

বিশ্বকাপে গ্রুপের তিন ম্যাচই দাপটে জেতার পুরস্কার পেলেন রবিন-রবেনরা। শেষ ষোলোয় মেক্সিকোর মহড়া নিতে নামার আগে ডাচদের কোচ লুই ফান গাল টিমকে সপরিবারে গোটা দিন ছুটি কাটানোর অনুমতি দিলেন। যার পরেই স্ত্রী, বান্ধবী এবং বাচ্চাদের নিয়ে বেরিয়ে পড়েন ডাচ ফুটবলাররা। ফান গাল নিজেও গলায় তোয়ালে ঝুলিয়ে সুইমিং পুলের ধারে সময়টা কাটালেন ফুরফুরে মেজাজে। বিশ্বকাপের পরেই ওল্ড ট্রাফোর্ডে গিয়ে হাল ধরবেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। যার আগে ওয়েন রুনির ক্লাব সতীর্থ ফান পার্সির সঙ্গে ডাচ টিমে ভাব বেশ জমেছে কোচের। ম্যান ইউ সমর্থকদের আশা, ডেভিড মোয়েসের জমানায় মুষড়ে পড়া পান পার্সিকে এ বার ফান গালের কোচিংয়ে আবার পুরনো মেজাজে পাওয়া যাবে।

Advertisement

অন্য হিসাব

ব্রাজিল বিশ্বকাপ নিয়ে অদ্ভুত এক হিসাব কষেছে ওয়াল স্ট্রিট জার্নাল। এখনও পর্যন্ত ব্রাজিলের মাঠে কোন টিম কত সময় কাটিয়েছে ঘাসের উপর! মানে চোট পেয়ে মাটিয়ে শুয়ে কাতরিয়ে বা চোটের ভান করে সময় নষ্ট করে। হিসাব বলছে, মাঠে যাদের দেখে অন্যতম ষণ্ডামার্কা দল বলে মনে হয়েছে, সেই হন্ডুরাসের ফুটবলাররাই নাকি সবচেয়ে বেশি মাটিতে লুটিয়ে থেকেছেন। গড়ে প্রতি ম্যাচে ৭ মিনিট ৪০ সেকেন্ড। তার পরেই ফ্রান্স, গড় ৭ মিনিট ১৯ সেকেন্ড। সবচেয়ে কম গড় বসনিয়ার, ২৪ সেকেন্ড। নেইমারের ব্রাজিল মাঠে পনে থাকছে ৩ মিনিট ১৮ সেকেন্ড, মেসির আর্জেন্তিনা ২মিনিট ৪৮ সেকেন্ড।

চশমা-চ্যারিটি

কোরিয়ার বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে নামার আগে আক্ষরিক অন্য দৃষ্টিকোণ থেকে বিশ্বকাপটা দেখলেন বেলজিয়ামের তারকারা! ব্রাজিলের দুঃস্থ শিশুদের জন্য এক চ্যারিটির হয়ে অদ্ভুত দর্শন চশমা চোখে এঁটে অধিনায়ক ভিনসেন্ট কোম্পানি, গোলকিপার থালিবু কুর্তোইস, উইঙ্গার আদনান জানুজাজরা সময় কাটালেন বাচ্চাদের সঙ্গে। বিশেষ ধরনের ওই চশমা বাজার চলতি চশমার চেয়ে সস্তা ও যে কোনও পাওয়ারেই ব্যবহারযোগ্য।

কাপ বিভ্রাট

ব্রাজিল বিশ্বকাপ থেকে বাড়ি ফিরে গিয়েছে ইংল্যান্ড। কিন্তু বিশ্বকাপের বাজারে ব্রিটিশদের নিয়ে বিনোদনের অভাব নেই। যার সাম্প্রতিকতম, কাপ বিভ্রাট! না না বিশ্বকাপটা নয়। তবে ইংল্যান্ড টিমের সদস্যদের ছবি-সহ বিশ্বকাপের জন্য তৈরি বিশেষ কাপের একটা সেট-এ বিস্ময়কর ভাবে ব্রিটিশ ডিফেন্ডার ক্রিস স্মলিংয়ের বদলে ছাপা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ছবি! যার তলায় লেখা, ‘ক্রিস স্মলিং, বিশ্বকাপ স্কোয়াড, ব্রাজিল ২০১৪’। এমন নয় যে স্মলিংকে মার্কিন প্রেসিডেন্টের কুম্ভের মেলায় হারিয়ে যাওয়া যমজের মতো দেখতে। চেহারার এত অমিল সত্ত্বেও এমন মহা ভুল কী করে হল, চিন্তায় পড়েছে ডরসেটের কোম্পানি। তড়িঘড়ি কাপের সেটগুলো বাজার থেকে তুলে নেওয়ার চেষ্টা শুরু করেছে তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement