মেডিক্যাল রিপোর্ট চাপে ফেলতে পারে অমিতকে

গলায় দাগ। কব্জি মোচড়ানো। আঙুল ভাঙা। ভারতীয় লেগ স্পিনার অমিত মিশ্রের বিরুদ্ধে যে মহিলা থানায় অভিযোগ দায়ের করেছেন, তাঁর মেডিক্যাল রিপোর্টে এ সব তথ্য পাওয়া গিয়েছে বলে শোনা যাচ্ছে। অমিতের গ্রেফতার এবং জামিন পাওয়ার পরবর্তী ২৪ ঘণ্টায় পুলিশি সূত্রকে উদ্ধৃত করে বিভিন্ন প্রচারমাধ্যমে এ খবর বেরিয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০১৫ ০৩:১৮
Share:

গলায় দাগ। কব্জি মোচড়ানো। আঙুল ভাঙা।

Advertisement

ভারতীয় লেগ স্পিনার অমিত মিশ্রের বিরুদ্ধে যে মহিলা থানায় অভিযোগ দায়ের করেছেন, তাঁর মেডিক্যাল রিপোর্টে এ সব তথ্য পাওয়া গিয়েছে বলে শোনা যাচ্ছে। অমিতের গ্রেফতার এবং জামিন পাওয়ার পরবর্তী ২৪ ঘণ্টায় পুলিশি সূত্রকে উদ্ধৃত করে বিভিন্ন প্রচারমাধ্যমে এ খবর বেরিয়েছে।

মহিলা নাকি পুলিশের কাছে অভিযোগ করেছিলেন, হোটেলের ঘরে ঢুকে তাঁকে দেখেই নাকি অমিত খেপে যান। পুলিশ সূত্রের খবর, এর পরই অমিত তাঁর গায়ে হাত তোলেন বলে অভিযোগ এবং ঘরে থাকা একটি কেটলি নাকি ছুড়ে মারেন তাঁর মুখে। তার পরই অমিত ওই মহিলার গলা টিপে ধরেন এবং তাতে তাঁর দমবন্ধ হয়ে আসে বলে অভিযোগ করেছেন নির্যাতিতা।

Advertisement

এখানেই শেষ নয়, আমিত তাঁর ডান হাতের কব্জি মুচড়ে দেন বলেও অভিযোগ মহিলার। যার ফলে নাকি ডান হাতের আঙুলে চিড়ও ধরেছে তাঁর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারিনীর গলার সামনের কিছু অংশে জমাট রক্ত পাওয়া গিয়েছে। যা দেখে মনে হতে পারে যে ওই অংশ কেউ সজোরে চেপে ধরেছিল। ঘরের মেঝেতে কেটলি পড়ে থাকা নিয়ে অমিত নাকি জেরায় পুলিশকে জানিয়েছেন, তিনি সে দিন ঘরে ঢোকার আগেই কেটলিটি মেঝেতে পড়ে থাকতে দেখেছিলেন।

জেরায় অমিত আত্মপক্ষ সমর্থন করে নাকি বলেন, বোর্ডের নিয়ম অনুযায়ী তিনি হোটেলের ঘরে কোনও অতিথির সঙ্গে দেখা করতে পারেন না। সে জন্যই তিনি ওই মহিলাকে ঘর থেকে বের করে দিতে চেয়েছিলেন। তাঁর বিরুদ্ধে ওঠা নিগ্রহের অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন অমিত।

এ দিকে এ দিন মিডিয়ার সামনে মুখ খোলেন অভিযোগকারিনী। অভিযোগ প্রত্যাহারের সিদ্ধান্ত কেন বদলালেন? পেশায় ছবির প্রযোজক এই মহিলা বলেন, ‘‘ভেবেছিলাম অমিতের সঙ্গে কথা বলে ওর বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করব। কিন্তু ও একটা ফোনও করেনি আমাকে। দেখলাম ও যখন বিষয়টা নিয়ে ভাবছেই না, তখন আমিই বা ভাবতে যাব কেন?’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement