রেস্তোরাঁয় আফ্রিদির মান বাঁচালেন ভক্ত

শেষ পর্যন্ত তাঁর এক ভক্ত রেস্তোরাঁর বিল না মেটালে শাহিদ আফ্রিদিকে অপমানজনক অবস্থায় পড়তে হত অকল্যান্ডের বিমানবন্দরে। রেস্তোরাঁয় খাওয়ার পর আফ্রিদি দেখেন তাঁর পকেটে বিল মেটানোর মতো নগদ নিউজিল্যান্ড ডলার নেই। যা ছিল সবই মার্কিন ডলার। যা দিয়ে বিল মেটানো সম্ভব ছিল না। মার্কিন ডলারে যে খাবারের দাম দেওয়া যাবে না, তা আফ্রিদির যে অজানা ছিল, তা কিন্তু নয়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০১৬ ০৪:১৬
Share:

শেষ পর্যন্ত তাঁর এক ভক্ত রেস্তোরাঁর বিল না মেটালে শাহিদ আফ্রিদিকে অপমানজনক অবস্থায় পড়তে হত অকল্যান্ডের বিমানবন্দরে। রেস্তোরাঁয় খাওয়ার পর আফ্রিদি দেখেন তাঁর পকেটে বিল মেটানোর মতো নগদ নিউজিল্যান্ড ডলার নেই। যা ছিল সবই মার্কিন ডলার। যা দিয়ে বিল মেটানো সম্ভব ছিল না। মার্কিন ডলারে যে খাবারের দাম দেওয়া যাবে না, তা আফ্রিদির যে অজানা ছিল, তা কিন্তু নয়। কিন্তু মার্কিন ডলার ভাঙাতে বেমালুম ভুলেই গিয়েছিলেন তিনি ও তাঁর সতীর্থ আহমেদ শাহজাদ। জোর খিদে পাওয়ায় ঢুকে পড়েন ম্যাকডোনাল্ড-এর রেস্তোরাঁয়। তার পরই এই বিপত্তি। ব্যাপারটা বুঝতে পেরে এগিয়ে আসেন ওয়াকার নাভেদ নামের এক পাকিস্তানি ক্রিকেটপ্রেমী। তিনিই বিল মিটিয়ে আফ্রিদির মান বাঁচান। কিন্তু দুর্ভাগ্যবশত পুরো ঘটনাটার ভিডিও তুলে তা মিডিয়ায় ফাঁস করে দেন আর এক ক্রিকেটপ্রেমী। এতেই ক্ষোভ প্রকাশ করেছেন আফ্রিদি। বলেন, ‘‘দু’রকম ক্রিকেটপ্রেমীই দেখতে পেলাম একসঙ্গে। একজন আমাদের ভাল চায়। আর একজন খারাপ।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement