লাইট সাউন্ড ক্রিকেট

ব্যাট আর বল হাতে তাঁরা বাইশ গজে নামা মানেই ইয়ার্কি আর ‘মস্তি কি পাঠশালা’! এমনকী ক্রিকেটকেও যেটা কখনও কখনও ছাপিয়ে যায়। তবে এ বার আর সেই উপায় নেই। রীতিমতো ট্রায়ালের মাধ্যমে অভিনেতা আর টেকনিশিয়ানদের বাছাই করে সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল) শুরু হতে চলেছে শহরে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৫ ০৩:১০
Share:

সন্তোষপুরের কিশোরভারতী স্টেডিয়ামে প্রসেনজিৎ ও যীশু। ছবি: সুব্রত কুমার মণ্ডল।

ব্যাট আর বল হাতে তাঁরা বাইশ গজে নামা মানেই ইয়ার্কি আর ‘মস্তি কি পাঠশালা’! এমনকী ক্রিকেটকেও যেটা কখনও কখনও ছাপিয়ে যায়। তবে এ বার আর সেই উপায় নেই। রীতিমতো ট্রায়ালের মাধ্যমে অভিনেতা আর টেকনিশিয়ানদের বাছাই করে সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল) শুরু হতে চলেছে শহরে। শনিবার কিশোর ভারতী স্টেডিয়ামে এই লিগের উদ্বোধন করবেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও অভিনেতা বিশ্বজিৎ।

Advertisement

সিসিএলে এ বার মোট ছ’টা টিম। দু’টো গ্রুপ। ফাইনাল ১০ জানুয়ারি। লিগের প্রধান উদ্যোক্তা যীশু সেনগুপ্ত বলছিলেন, ‘‘এটা আমার দেড় বছরের স্বপ্ন। ক্রিকেট আগেও খেলেছেন অভিনেতারা। তবে এ বার শুধু খেললে চলবে না। পেশাদারের মতো খেলতে হবে।’’

ছ’টা টিমের ছ’জন মালিক হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-সত্যম রায়চৌধুরী (পুরুলিয়া প্যান্থার্স), দেব (মেদিনীপুর মাইটিস), সুজিত সরকার (হুগলি হিরোজ), শ্যামসুন্দর দে (বীরভূম), অরিজিৎ দত্ত (জলপাইগুড়ি রয়্যালস), কৌস্তুভ রায় (বর্ধমান ব্লাস্টার্স)। সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রত্যেক টিমে এক জন করে প্রাক্তন বাংলা ক্রিকেটার আছেন, যিনি আবার টিমের কোচ। আছেন পেশাদার ফিজিও ও ট্রেনারও। যীশু বলছিলেন, ‘‘চার দিন ধরে মোট ১২০ জনের ট্রায়াল হয়েছে বাপ্পাদার (শরদিন্দু মুখোপাধ্যায়) কোচিং ক্যাম্পে। সেখান থেকে বেছে প্রত্যেক টিমে ১৫ জন করে ক্রিকেটার ভাগ করে দেওয়া হয়েছে। ১১ জন অভিনেতা। চার জন টেকনিশিয়ান। তবে প্রথম এগারোয় খেলতে পারবে আট জন অভিনেতা আর তিন জন টেকনিশিয়ান।’’

Advertisement

লাইট-ক্যামেরা-অ্যাকশনের টলিউড আজ থেকে টি-টোয়েন্টির বাইশ গজে! রীতিমতো সিরিয়াস ক্রিকেটের মেজাজে। তা হলে শুটিং কি আজ থেকে কমবে? উত্তরটা হয়তো কিশোর ভারতী স্টেডিয়ামেই পাওয়া যাবে!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement