হারল মহমেডান

আই লিগের দ্বিতীয় ডিভিশনে হারল মহমেডান। শনিবার সিকিম হিমালয়ের বিরুদ্ধে ০-২ হারল সুব্রত ভট্টাচার্যের(জুনিয়র) দল। অ্যাওয়ে ম্যাচে এমনিতেই ঠান্ডা একটা ফ্যাক্টর ছিল। তার উপরে বৃষ্টির জন্য চিন্তায় ছিলেন মহমেডান কোচ। যদিও শেষে মহমেডানের খারাপ ফিনিশিং ডোবালো দলকে।

Advertisement
শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০১৬ ০৩:১৬
Share:

আই লিগের দ্বিতীয় ডিভিশনে হারল মহমেডান। শনিবার সিকিম হিমালয়ের বিরুদ্ধে ০-২ হারল সুব্রত ভট্টাচার্যের(জুনিয়র) দল। অ্যাওয়ে ম্যাচে এমনিতেই ঠান্ডা একটা ফ্যাক্টর ছিল। তার উপরে বৃষ্টির জন্য চিন্তায় ছিলেন মহমেডান কোচ। যদিও শেষে মহমেডানের খারাপ ফিনিশিং ডোবালো দলকে। ‘‘পিছিয়ে পড়েও আমাদের কাছে সুযোগ ছিল ফিরে আসার। সহজ সহজ সুযোগ নষ্ট করল দল,’’ বলছেন সুব্রত। হারলেও আগামী পর্বে উঠে গিয়েছে মহমেডান। শেষ ম্যাচ জিতলে গ্রুপ শীর্ষে শেষ করবে সুব্রতর দল। আবার সিকিম জেতায় ছিটকে গেল সুভাষ ভৌমিকের গুয়াহাটি এফসি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement