Smartphone

১০ বিটের ‘মেগা ডিসপ্লে’ বলে প্রচার করায় বিতর্ক, বাজার কাঁপানো স্যামসাং গ্যালাক্সি এস২৬-এর স্ক্রিনের আকার কত?

বাজারে আনার সময় ‘গ্যালাক্সি এস২৬ আল্ট্রা’র ডিসপ্লের আকার ১০ বিট বলে ঘোষণা করে প্রচারে ঝড় তোলে স্যামসাং। কিন্তু, তাদের ওয়েবসাইট অনুযায়ী সংশ্লিষ্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোনটির ডিসপ্লের আকার আট বিট। কোনটা সত্যি?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৬ ১৭:১৭
Share:

—প্রতীকী ছবি।

পয়লা বৈশাখের আগেই গ্যালাক্সি সিরিজ়ের নতুন স্মার্টফোন বাজারে এনেছে স্যামসাং, যার পোশাকি নাম ‘এস২৬ আল্ট্রা’। কিন্তু গ্রাহকের হাতে উঠতে না উঠতেই প্রবল বিতর্কের মুখে পড়েছে এই ডিভাইস। শুধু তা-ই নয়, সেখানে আবার না চাইতেও জড়িয়ে গিয়েছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপ্‌লের তৈরি আইফোনের নাম।

Advertisement

চলতি বছরের মার্চের শেষ সপ্তাহে বেশ ঢাকঢোল পিটিয়েই ‘গ্যালাক্সি এস২৬ আল্ট্রা’ মডেলের ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলিকে বিক্রির জন্য বিপণিতে নিয়ে আসে স্যামসাং। সেই সঙ্গে ঘোষণা করে যে এতে ১০ বিট ডিসপ্লের সুবিধা পাবেন গ্রাহক, যা নিয়ে একের পর এক রিল তৈরি করেছেন নেটপ্রভাবীরা। পাশাপাশি, হইচই শুরু হয় অন্যান্য গণমাধ্যমেও।

কিন্তু, স্যামসাঙের নিজস্ব ওয়েবসাইট ঘাঁটাঘাঁটি করতেই বেরিয়ে আসে আসল সত্যি। সেখানে লেখা আছে ‘গ্যালাক্সি এস২৬ আল্ট্রা’র ডিসপ্লের আকার আট বিট! তা হলে ১০ বিট বলে বাজারে কেন ফোন বিক্রি করছে দক্ষিণ কোরীয় টেক জায়ান্ট? এই নিয়ে আলোচনা শুরু হতেই ঢোঁক গেলে তারা। জানিয়ে দেয়, ভুলবশত ডিসপ্লের আকার ১০ বিট বলা হয়েছিল। ফ্ল্যাগশিপ স্মার্টফোনটিতে আট বিটের ডিসপ্লেই লাগানো হয়েছে।

Advertisement

স্যামসাং এই বিবৃতি দেওয়ার পর আসরে নামেন অ্যাপ্‌ল ব্যবহারকারীরা। ‘গ্যালাক্সি এস২৬ আল্ট্রা’কে নিয়ে সমাজমাধ্যমে শুরু হয় ট্রোলিং। তাঁদের দাবি, আইফোন ১৭ প্রো ম্যাক্সে রয়েছে ১০ বিটের ডিসপ্লে, যা এখনও পর্যন্ত কেউ তৈরি করতে পারেনি। মজার ব্যাপার হল অ্যাপ্‌লের ফোনের ডিসপ্লে নির্মাণকারী সংস্থা হল স্যামসাং। ফলে এই নিয়েও খোঁজাখুঁজি শুরু করেন গ্যাজেট বিশ্লেষকেরা।

অ্যাপ্‌লের ওয়েবসাইট অনুযায়ী, আইফোন ১৭ প্রো ম্যাক্সে রয়েছে আট বিটের ডিসপ্লে। তবে সফ্‌টঅয়্যারের সাহায্যে গ্রাহককে ১০ বিটের মতো অনুভূতি দেওয়ার চেষ্টা করেছে এই মার্কিন টেক জায়ান্ট। অতটা বড় ডিসপ্লে বর্তমানে হাতেগোনা কয়েকটা চিনা স্মার্টফোন সংস্থাই তৈরি করছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement