Vande Mataram Guideline

সরকারি অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের আগে ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করল কেন্দ্র

এ বার ‘জনগণমন’-র আগে গাওয়া হবে ‘বন্দে মাতরম’। গাইতে হবে প্রথম ছ’টি স্তবক। ৩ মিনিট ১০ সেকেন্ডের মধ্যেই শেষ করতে হবে নির্দিষ্ট অংশের গান।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫৭
Share:
Advertisement

‘বন্দে মাতরম’ নিয়ে নির্দেশিকা জারি কেন্দ্রের। জাতীয় সঙ্গীতের পাশাপাশি এ বার থেকে সরকারি অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ গাওয়াও বাধ্যতামূলক। গান চলাকালীন উপস্থিত সকলকে দাঁড়াতে হবে। তবে পুরো গান নয়, গাইতে হবে প্রথম ছ’টি স্তবক। নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে। জাতীয় গানের মর্যাদা বৃদ্ধির পক্ষে বার বার সওয়াল করেছে বিজেপি। তবে এই প্রথম ‘বন্দে মাতরম’ গাওয়া নিয়ে নির্দেশিকা দিল কেন্দ্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement