মমতা বন্দ্যোপাধ্যায় শেষবার ওকালতি করেন ২০০৩ সালের জুন। কলকাতা পুরসভার কমিশনার দেবাশিস সোমেকে হেনস্থার অভিযোগে গ্রেফতার হওয়া তৃণমূল এবং বিজেপি পরিচালিত মেয়র পারিষদ সদস্যদের হয়ে সওয়াল করেন। ওই মামলায় প্রত্যেকের জামিন করিয়েছিলেন তিনি। এর আগে ব্যাঙ্কশাল কোর্টে ১৯৯৩ সালের ২১ জুলাইয়ের ঘটনায় যুব তৃণমূল কর্মীদের হয়েও মামলা লড়েন। তারও আগে প্রয়াত অধুনা তৃণমূল নেতা পঙ্কজ বন্দ্যোপাধ্যায়ের জন্যও আলিপুর কোর্টে সওয়াল করেন মমতা বন্দ্যোপাধ্যায়।