viral video

গভীর রাতে টহল দিতে সেতুতে উঠল ১০ ফুটের সরীসৃপ! ‘সহযাত্রীকে’ দেখে থমকে গেল যানবাহন, ভাইরাল ভিডিয়ো

সংবাদ প্রতিবেদন অনুসারে, বডোদরার সামা-সাভলি রোডের উর্মি ব্রিজের উপর ঘটনাটি ঘটেছে। ভিডিয়োয় দেখা গিয়েছে কুমিরটি ধীরে ধীরে রাস্তা দিয়ে হেঁটে চলেছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৬ ১৪:৪৬
Share:

ছবি: সংগৃহীত।

ব্যস্ত সেতু দিয়ে ১০ ফুট লম্বা কুমির হেঁটে যাচ্ছে। আশপাশ দিয়ে যাতায়াত করছে গাড়ি-ঘোড়াও। গভীর রাতে সেতুর উপর দিয়ে গুটি গুটি পায়ে আপনমনে হেঁটে চলেছে সরীসৃপটি। ৪ মার্চ রাতের অপ্রত্যাশিত সেই দৃশ্য দেখে অবাক হয়ে গিয়েছেন পথচলতি মানুষও। এই দৃশ্যটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

সংবাদ প্রতিবেদন অনুসারে, বডোদরার সামা-সাভলি রোডের উর্মি ব্রিজের উপর ঘটনাটি ঘটেছে। ভিডিয়োয় দেখা গিয়েছে কুমিরটি ধীরে ধীরে রাস্তা দিয়ে হেঁটে চলেছে। রাস্তা দিয়ে যাওয়া গাড়ির চালকেরা দৃশ্যটি দেখে চমকে ওঠেন। চোখের সামনে বড় সরীসৃপটিকে দেখতে পেয়ে বেশ কয়েক জন চালক গতি কমিয়ে দেন। আবার কেউ কেউ ঝুঁকি এড়াতে তাঁদের গাড়ি একেবারে থামিয়ে দেন। কিছু চালক ও আরোহী তাঁদের গাড়ি থেকে নেমে অস্বাভাবিক দৃশ্যটি ক্যামেরাবন্দি করেন এবং ভিডিয়োটি দ্রুত সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। এক পথচারী দ্রুত বন বিভাগকে খবর দেন।

খবর পেয়ে স্থানীয় প্রাণী সংরক্ষক ও স্বেচ্ছাসেবকদের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছোয়। কুমিরটিকে ধরার আগে, যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। উদ্ধার অভিযান চালানোর সময় যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে বেশ কিছু ক্ষণ কসরতের পর দলটি সফল ভাবে কুমিরটিকে ধরে ফেলে এবং নিরাপদে রাস্তা থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয় প্রাণীটিকে। ভিডিয়োটি ‘মাইবডোদরা’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করার পর তা বহু বার দেখা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বর্ষাকালে অথবা যখন জলস্তর‌ের পরিবর্তন হয় তখন কুমিরেরা প্রায়শই এক জলাশয় থেকে অন্য জলাশয়ের যাওয়ার চেষ্টা করে। সেই সময় রাস্তা, সেতু এবং আবাসিক এলাকার কাছাকাছি চলে আসে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement