viral video

৭ ঘণ্টা ধরে টানা লাভা উগরে চলেছে হাওয়াই দ্বীপের আগ্নেয়গিরি! ৩০০ মিটার উঁচু আগুনের ফোয়ারা, ভয় ধরানো ভিডিয়ো ভাইরাল

২০২৪ সালের শেষের দিক থেকে, হাওয়াইয়ের কিলাউইয়া আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে পর পর কয়েক দিন লাভা উদ্গিরণ শুরু হয়। ৪২তম পর্বটি শুরু হয়েছে ১৬ তারিখ ভোরে। অগ্ন্যুৎপাতের ফলে লাভার একাধিক ফোয়ারা তৈরি হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৩৪
Share:

ছবি: সংগৃহীত।

সাত ঘণ্টা ধরে পেট থেকে লাভা উগরে চলেছে আগ্নেয়গিরি! বিশ্বের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি, হাওয়াইয়ের কিলাউইয়া আগ্নেয়গিরি। তার জ্বালামুখ থেকে বেরিয়ে আসছে গনগনে আগ্নেয় পদার্থ। অত্যন্ত ঘন ঘন অগ্ন্যুৎপাতের জন্য পরিচিত আগ্নেয়গিরিটি থেকে লাভা উদ্গিরণ পর্ব শুরু হয়েছে ১৬ ফেব্রুয়ারি ভোর সাড়ে পাঁচটা নাগাদ। সেই অভূতপূর্ব দৃশ্যটি বন্দি হয়েছে ক্যামেরায়। লাইভ ওয়েবক্যামের মাধ্যমে সেই দৃশ্যের সাক্ষী থেকেছে গোটা বিশ্ব। ভাইরাল হয়েছে অগ্ন্যুৎপাতের ভিডিয়ো। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, আগ্নেয়গিরির একাধিক ফাটল থেকে আগুনের মতো লাভা বেশ কয়েক ফুট উঁচু পর্যন্ত উঠে ছিটকে চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। ২০২৪ সালের শেষের দিক থেকে, হাওয়াইয়ের কিলাউইয়া আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে লাভাবর্ষণ শুরু হয়। ৪২তম পর্বটি শুরু হয়েছে ১৬ তারিখ ভোরে। ৪১তম পর্বটি ১৯ দিন আগে বন্ধ হয়েছিল।

হাওয়াই দ্বীপে অবস্থিত মাউন্ট কিলাউইয়ায় অগ্ন্যুৎপাতের ফলে লাভার একাধিক ফোয়ারা তৈরি হয়েছে। নীল আকাশ হয়ে উঠেছে রক্তলাল। ভলকে ভলকে বেরিয়ে আসছে গলিত লাভা। ভিডিয়োয় ধরা পড়েছে লাভার দু’টি ঊর্ধ্বমুখী স্রোত প্রায় ৩০০ মিটার উঁচুতে উঠে চারদিকে ছড়িয়ে পড়ে। ৩৫ হাজার ফুট পর্যন্ত উড়ছে ছাই। রাতের আকাশেও বহু দূর থেকে দৃশ্যমান হয়েছে অগ্ন্যুৎপাতের ভয়ঙ্কর সুন্দর সেই দৃশ্য। অগ্ন্যুৎপাতের ভিডিয়োটি এক্স হ্যান্ডলে ‘পারালাকস-টিআর’ নামের অ্যাকাউন্ট থেকে প্রকাশিত হওয়ার পর বহু মানুষ তা দেখেছেন। ভিডিয়োটি দেখে এক নেটাগরিক মন্তব্য করেছে, ‘‘জীবনের অভাবনীয় মুহূর্ত চাক্ষুষ করলাম।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement