Viral Video

নর্তকীর রূপ দেখে সামলাতে না পেরে মঞ্চেই কোমরে হাত! সপাটে চড় খেয়ে থতমত খেলেন তরুণ, ভিডিয়ো প্রকাশ্যে

নাটকীয় ও চাঞ্চল্যকর একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, ভিড়ের মধ্যে থাকা এক যুবক উত্তেজনার বশে মঞ্চে নৃত্যরত এক সুন্দরী নর্তকীর কাছে এগিয়ে তাঁর কোমর স্পর্শ করার চেষ্টা করেন। এতেই নর্তকীর মেজাজ বিগড়ে যায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ জুন ২০২৬ ১২:৫৭
Share:

ছবি: সংগৃহীত।

অর্কেস্ট্রা ভাড়া করে, নর্তকী এনে আনন্দ করার চল রয়েছে ভারতীয় বিয়ের অনুষ্ঠানে। গান ও নাচের সঙ্গে বহু অতিথি মঞ্চে উঠে তাল মেলান। সেই রকমই একটি অনুষ্ঠানে মঞ্চে উঠে নর্তকীর সঙ্গে অভব্য আচরণ করতে গিয়ে সপাটে চড় খেলেন এক তরুণ। সমাজমাধ্যমে প্রকাশিত হয়েছে সেই ঘটনার ভিডিয়োটি। ভাইরাল হয়েছে সেটি। যদিও এই ভিডিয়োটি সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

নাটকীয় ও চাঞ্চল্যকর সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ভিড়ের মধ্যে থাকা এক যুবক উত্তেজনার বশে মঞ্চে নৃত্যরত এক সুন্দরী নর্তকীর কাছে এগিয়ে তাঁর কোমর স্পর্শ করার চেষ্টা করেন। এতেই নর্তকীর মেজাজ বিগড়ে যায়। এক মুহূর্তও দেরি না করে, সেই সুন্দরী মঞ্চেই যুবকটিকে উচিত শিক্ষা দেন। ভাইরাল সেই ভিডিয়োয় ধরা পড়েছে, নীল লেহঙ্গা ও চোলি পরা এক নৃত্যশিল্পী মঞ্চে নাচছেন। এরই মধ্যে, এক তরুণ হঠাৎ মঞ্চে উঠে পড়লেন। অশালীন উদ্দেশ্যে নৃত্যশিল্পীকে স্পর্শ করার চেষ্টা করলেন। এক মুহূর্তও দেরি না করে তরুণী সজোরে এক চড় মারলেন তরুণের গালে। চড়টি এতটাই জোরে ছিল যে ছেলেটির টুপিটি প্রায় বাতাসে উড়ে গিয়েছিল। চড় মারার পরেও তরুণীর রাগ একটুও কমেনি। তিনি মঞ্চে থাকা আয়োজক এবং নিরাপত্তাকর্মীদের উপর ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তোলেন যে, এমন অপরাধকারীকে কী ভাবে মঞ্চে উঠতে দেওয়া হল। সংবাদ প্রতিবেদন অনুসারে এই ঘটনা ঘিরে অনুষ্ঠানে বিশৃঙ্খলা দেখা দেয়। এই ঘটনার জেরে নৃত্যশিল্পী অনুষ্ঠান করতে অস্বীকার করেন।

ভিডিয়োটি ইনস্টাগ্রামে ডিম্পল_ চৌধরি নামের অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর তা বহু বার দেখা হয়েছে। ভিডিয়োটি নজরে পড়ার পর নেটাগরিকদের অধিকাংশই নৃত্যশিল্পীর সমর্থনে বক্তব্য রেখেছেন। অনেকে বলছেন, এই ধরনের দুর্বৃত্ত ও গুন্ডাদের এমনই শিক্ষা দেওয়া উচিত যাতে তারা যে কোনও নারীকে সম্মান করতে শেখে। নেটমাধ্যম ব্যবহারকারীদের অনেকেই মন্তব্য করছেন নাচ তরুণীর পেশা। তার মানে এই নয়, যে কেউ এসে তার সঙ্গে প্রকাশ্যে অশালীন আচরণ করতে পারে। নৃত্যশিল্পীর সাহসিকতা এবং আপস না করার মনোভাব নেটপাড়ায় ব্যাপক প্রশংসিত হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement