Suryakumar Yadav

মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে সম্পর্ক ছিন্ন সূর্যের! অধিনায়কত্ব হারানোর পর আইপিএলেও কি দলবদলের পথে ‘স্কাই’

ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব হারিয়েছেন সূর্যকুমার যাদব। এ বার আইপিএলেও দলবদল করবেন তিনি? সূর্যের কাজে সেই জল্পনাই শুরু হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ জুন ২০২৬ ১৩:৫১
Share:

সূর্যকুমার যাদব। —ফাইল চিত্র।

আলোচনার কেন্দ্রে সূর্যকুমার যাদব। দু’দিন আগেই ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব হারিয়েছেন তিনি। দল থেকেও বাদ পড়েছেন। এ বার কি আইপিএলেও দলবদল করবেন তিনি? সূর্যের কাজে সেই জল্পনাই শুরু হয়েছে। মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন ভারতীয় ক্রিকেটার।

Advertisement

সোমবার সকালে সূর্যের ইনস্টাগ্রামের পাতায় মুম্বই ইন্ডিয়ান্স সম্পর্কিত কোনও পোস্ট বা ছবি দেখা যাচ্ছে না। মুম্বইয়ের জার্সি পরে তাঁর একটিই ছবি আছে। সেটি ভারতের প্রাক্তন দুই অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি ও রোহিত শর্মার সঙ্গে। সূর্য আর মুম্বই ইন্ডিয়ান্সকে ফলো করছেন না। পাল্টা মুম্বইও আর সূর্যকে ফলো করছেন না। বোধা যাচ্ছে, দলের সঙ্গে সূর্যের সম্পর্কের অবনতি হয়েছে।

শুধু মুম্বই নয়, মুম্বইয়ের বর্তমান অধিনায়ক হার্দিক পাণ্ড্যকেও ফলো করছেন না সূর্য। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর রোহিত অবসর নিলে সূর্যকে ভারতের ছোট ফরম্যাটের অধিনায়ক করা হয়। তাঁর নেতৃত্বে এ বছর ভারত বিশ্বকাপও জিতেছে। কিন্তু আইপিএলে মুম্বই তাঁকে অধিনায়ক করেনি। বদলে হার্দিককে দায়িত্ব দেওয়া হয়েছে। সেই জন্যই কি হার্দিকের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি হয়েছে। জল্পনা শুরু হয়েছে।

Advertisement

এ বারের আইপিএলে ১৩ ম্যাচে ২৭০ রান করেছেন সূর্য। ২০.৭৭ গড় ও ১৪৭.৫৪ স্ট্রাইক রেটে রান করেছেন তিনি। করেছেন দু’টি অর্ধশতরান। খারাপ ফর্মের কারণেই জাতীয় দলে তাঁর নেতৃত্ব গিয়েছে। তবে এ বছর হার্দিকের অনুপস্থিতিতে চারটি ম্যাচে মুম্বইয়ের অধিনায়কত্ব করেছেন সূর্য। সেই তিনিই কি এ বার দল ছাড়বেন? আগামী বছর আইপিএলের ছোট নিলামে কি দেখা যাবে সূর্যের নাম? তিনি যদি নিলামে নামেন, তা হলে কেকেআরের মতো দল তাঁকে আবার নিতে ঝাঁপাতে পারে। সে ক্ষেত্রে আবার একটি দলের অধিনায়কত্ব পেতে পারেন ‘স্কাই’।

মুম্বইয়ে যোগ দেওয়ার আগে কলকাতা নাইট রাইডার্সে খেলেছিলেন সূর্য। কেকেআরের সহ-অধিনায়ক ছিলেন তিনি। কিন্তু ব্যাটিং অর্ডারে নীচের দিকে নামতেন তিনি। বেশি ব্যাট করার সুযোগ পেতেন না। কেকেআর ছেড়ে দেওয়ার পর মুম্বইয়ে গিয়ে সূর্য পরিচিতি পান। আইপিএলে ভাল খেলায় ভারতের জাতীয় দলেও সুযোগ পান তিনি।

সূর্যকে সরিয়ে শ্রেয়স আয়ারকে ভারতের টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক করা হয়েছে। শ্রেয়সকে শুভেচ্ছা জানিয়েছেন সূর্য। তবে তাঁকে এ ভাবে সরিয়ে দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁর মতে, ব্যাট হাতে খারাপ ফর্মে থাকলেও অধিনায়ক হিসাবে সূর্য দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন। এই কৃতিত্ব কম নয়। তাঁর জুতোতে পা গলানো কঠিন। বোর্ড সূর্যকে আরও কিছু দিন সময় দিতে পারত। এঅ পদক্ষেপ সূর্যকে হতাশ করবে বলেই মনে করেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement