viral video

আকাশ থেকে নেমে এলেন ১৩ জন! গৃহকর্তার ঘুম ভাঙিয়ে ‘অতিথি’ আসার খবর দিলেন প্রতিবেশী, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বাড়ির পিছনের বাগানে জরুরি অবতরণে বাধ্য হয়েছে একটি বেলুন। বেলুনটির ভেতরে ১৩ জন ব্যক্তি ছিলেন। সংবাদ প্রতিবেদন অনুসারে ঘটনাটি ঘটে হান্টার পেরিন নামের এক ব্যক্তির বাড়িতে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ১৪:৪৬
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

দরজা খুলতেই চক্ষু চ়ড়কগাছ। আকাশ থেকে নেমে এলেন ১৩ জন অনাহুত ‘অতিথি’। এলেন অদ্ভুত যানে চড়ে। বিনা মেঘে বজ্রপাতের মতো আকাশ থেকে একটি বিশাল, রঙিন বেলুন সরাসরি বাগানে নেমে এল। সিনেমার দৃশ্যের মতো মনে হলেও ক্যালিফোর্নিয়ার একটি পরিবারের কাছে তা ঘোর বাস্তব। কারণ তাঁদের বাড়ির পিছনের বাগানে জরুরি অবতরণ করে একটি গরম গ্যাসের বেলুন। ঘটনাটি ১৮ এপ্রিলের ক্যালিফোর্নিয়ার টেমিকুলার। সেই চমকপ্রদ দৃশ্যটি সিসিটিভিতে ধরা পড়েছে। ভিডিয়োটি ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বাড়ির পিছনে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে একটি বেলুন। বেলুনটির ভিতরে ১৩ জন ব্যক্তি বসে আছেন। সংবাদ প্রতিবেদন অনুসারে ঘটনাটি ঘটে হান্টার পেরিন নামের এক ব্যক্তির বাড়ির পিছনের বাগানে। সকাল সাড়ে ৮টা নাগাদ তাঁর দরজায় কড়া নেড়ে এক প্রতিবেশী জানান, পেরিনের বাড়ির পিছনে একটি বেলুন নেমেছে। হন্তদন্ত হয়ে পেরিন সেখানে পৌঁছে দেখেন যে বেলুনটির ভিতরে ১৩ জন অপরিচিত ব্যক্তি বসে আছেন। তাঁদের দেখে মনে হচ্ছিল তাঁরা যেন সুপ্রভাত জানাচ্ছেন। এই দৃশ্য দেখে তিনি হতবাক হয়ে যান।

পেরিনের স্ত্রী জেনা জানিয়েছেন, তিনি সেই সময় বাড়ির ভিতরে ছিলেন। এক বিজাতীয় শব্দ শুনে বাইরে আসেন। শব্দটি বেলুনের বার্নার থেকে আসছিল। বেলুনে থাকা যাত্রীরা জানান, এই অবতরণ পূর্বপরিকল্পিত ছিল না। ব্রিয়ানা অ্যাভালোস নামের এক তরুণী স্বামীর সঙ্গে বিবাহবার্ষিকী উদ্‌যাপন করতে বেলুনে চড়েছিলেন। তিনি জানান যে পাইলট মাঝ-আকাশে তাঁদের সতর্ক করেছিলেন যে আবহাওয়া হঠাৎ বদলে গিয়েছে। বাতাসের গতি কমে যাওয়ায় বেলুনটি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছিল এবং জ্বালানির ঘাটতি ছিল। তাই বাধ্য হয়ে বেলুনটিকে বাড়ির বাগানে নামানো হয়।

Advertisement

ভিডিয়োটি ‘কলিন রাগ’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করার পর ১৬ লক্ষ বার দেখা হয়েছে। হাজার হাজার লাইক ও প্রচুর কমেন্ট জমা পড়েছে তাতে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘সকালবেলায় বাড়িতে একসঙ্গে এত জন অতিথিকে দেখে গৃহস্বামী নিশ্চয়ই খুশি হননি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement