viral video

নেশার ঘোরে রেললাইনকে বিছানা ভেবে ভুল, চাদর মুড়ি দিয়ে ঘুমিয়েই পড়লেন মদ্যপ! থমকাল ট্রেন, এল পুলিশ

রেলের ট্র্যাকের উপর সাদা চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকা এক ব্যক্তিকে দেখে থমকে যায় উল্টো দিক থেকে আসা একটি ট্রেন। এই ঘটনার জেরে সোমবার বিকেলে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসে থমকে যায় রেল পরিষেবা। ভিডিয়ো প্রকাশ্যে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১২:১২
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

আকণ্ঠ মদ খেয়ে নেশার চোটে রেললাইনের উপর দিব্যি ঘুম দিচ্ছিলেন এক মাতাল ব্যক্তি। রেলের ট্র্যাকের উপর সাদা চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকা ব্যক্তিকে দেখে থমকে যায় উল্টো দিক থেকে আসা একটি ট্রেন। সোমবার বিকেলে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসে রেললাইনের উপর এক ব্যক্তি ঘুমিয়ে পড়ায় রেল পরিষেবা ব্যাহত হয়। সেই ঘটনারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে বিকেল সাড়ে তিনটে নাগাদ লাইনে একটি ট্রেন আসার সময় এই ঘটনা ঘটে। রেলের এক কর্মকর্তা জানিয়েছেন, রেললাইনে আবর্জনা সংগ্রহ করার কার করেন অবিনাশ প্রকাশ কার্ডিলে। হঠাৎ করে রেলের ট্র্যাকে শুয়ে পড়েন ১৯ বছর বয়সি এই তরুণ। মদ্যপ ছিলেন তিনি। তাঁকে শুয়ে থাকতে দেখে ট্রেনের গতি কমিয়ে দেন চালক। বার বার হর্ন বাজানো হয়। যাত্রীরা চিৎকার করে ও হাত নাড়িয়ে তাঁকে সতর্ক করার চেষ্টা করে। অবিনাশ তাতে বিচলিত না হয়ে সেখানেই শুয়ে থাকেন, লাইনে থমকে থাকে ট্রেনটি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। জিআরপি এবং রেল সুরক্ষা বাহিনীর (আরপিএফ) কর্মীরা দ্রুত ছুটে এসে তাঁকে লাইন থেকে তুলে দেন। ট্রেন চলাচল পুনরায় শুরু হয়। মদ্যপ তরুণের বিরুদ্ধে রেলআইনের ১৪৭ ধারা (অনুপ্রবেশ) এবং অন্যান্য কয়েকটি ধারায় মামলা দায়ের করা হয়েছে।

ভিডিয়োটি ‘ট্রুথ_অন _ ট্র্যাক’ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করার পর বহু মানুষের নজর কেড়েছে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখে লিখেছেন, ‘‘একেই বলে মাতালের কাণ্ড!’’ অন্য এক নেটাগরিকের মন্তব্য, ‘‘চালক সময়মতো ট্রেন না থামালে এর জন্য কোনও বড় বিপদও ঘটতে পারত।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement