Viral Video

‘আমি সিবিআই অফিসারের বাবা’, কন্যাদের নিয়ে গর্বিত ক্যাবচালক পিতা, মুগ্ধ হয়ে শুনলেন যাত্রী, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ক্যাবে উঠে চালকের সঙ্গে আলাপ জমিয়েছেন এক যাত্রী। পিছনের আসনে বসে রয়েছেন তিনি। চালকের নাম উপেন্দ্র গুপ্ত। যাত্রাপথে তিনি জানান, তাঁর এক কন্যা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)-এর জন্য নির্বাচিত হয়েছে এবং অন্য জন আইএএস অফিসার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ মে ২০২৬ ১৭:৪২
Share:

ওই ক্যাব চালক। ছবি: ইনস্টাগ্রাম।

লখনউয়ে এক ক্যাবচালক এবং যাত্রীর মধ্যে আবেগঘন কথোপকথনের একটি হৃদয়স্পর্শী ভিডিয়ো ভাইরাল হয়েছে। সমাজমাধ্যমে ব্যাপক ভাবে সাড়া ফেলেছে সেই ভিডিয়ো। ভিডিয়োয় কন্যাদের নিয়ে গর্ব করতে দেখা গিয়েছে পেশায় ক্যাবচালক ওই বাবাকে। বলতে শোনা গিয়েছে কন্যাদের সাফল্যের কথা। যদিও ভাইরাল ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ক্যাবে উঠে চালকের সঙ্গে আলাপ জমিয়েছেন এক যাত্রী। পিছনের আসনে বসে রয়েছেন তিনি। চালকের নাম উপেন্দ্র গুপ্ত। যাত্রাপথে তিনি জানান, তাঁর এক কন্যা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)-এর জন্য নির্বাচিত হয়েছে এবং অন্য জন আইএএস অফিসার। তাঁকে এ-ও দাবি করতে শোনা যায়, তাঁর দুই মেয়েই কোনও প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই, শুধুমাত্র স্ব-অধ্যয়ন এবং দৃঢ় অধ্যবসায়ের মাধ্যমে ওই সাফল্য অর্জন করেছে। গর্বিত মুখে উপেন্দ্রকে বলতে শোনা যায়, ‘‘আমি এক জন সিবিআই অফিসারের বাবা হয়েছি। আপনারা বুঝতেই পারছেন আমি কতটা খুশি। যে কোনও বাবা-মায়ের জন্য এর চেয়ে বড় আনন্দ আর কিছু হতে পারে না।’’ যাত্রাপথে আর্থিক প্রতিকূলতা নিয়েও কথা বলতে শোনা গিয়েছে তাঁকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘দ্যভারতপোস্ট_’ নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার ওই ক্যাবচালকের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অনেকে। অনেকে আবার তাঁকে অভিনন্দনও জানিয়েছেন। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘নিষ্ঠা এবং বাবা-মায়ের আনন্দের প্রকৃত উদাহরণ। এক জন বাবার অভিজ্ঞতা, সংগ্রাম এবং আনন্দকে ক্যামেরাবন্দি করার জন্য ওই যাত্রীকেও ধন্যবাদ।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘কাকু এবং তাঁর পুরো পরিবারকে, বিশেষ করে তাঁর দুই মেয়েকে অভিনন্দন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement