Viral Video

বাইকের পিছনে বসে তরুণী যাত্রী, তোয়াক্কা না করেই অ্যাপ বাইকচালকের মাথায় হেলমেটের বাড়ি তরুণের! তার পর?

দুই যুবকের মধ্যে বেধেছে বিশাল ঝামেলা। অ্যাপ বাইকের চালক বাইকে বসেই তর্ক-বিতর্ক করছেন। তাঁর বাইকের সামনে দাঁড়িয়ে রয়েছেন অপর এক তরুণ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ জুন ২০২৬ ১০:১১
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

রাস্তাঘাটে গাড়ি নিয়ে বেরোলে অপর গাড়ির লোকেদের সঙ্গে ঝামেলা লেগেই থাকে। বিশেষ করে, বাইক আরোহীদের মধ্যে প্রায়শই এমনটা হতে দেখা যায়। অ্যাপ বাইকচালকের সঙ্গে ঝামেলা লেগেছিল এক ব্যক্তির। তাই রাগের বশে তিনি অ্যাপ বাইকচালকের সঙ্গে যা করলেন তা দেখে ভয় পেলেন সেই বাইকে থাকা তরুণী যাত্রী। সেই ঝামেলার ভিডিয়ো সমাজমাধ্যমের পাতায় পোস্ট করে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন তরুণী। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়ো অনুসারে ঘটনাটি ঘটেছে দিল্লির রোহিণীতে।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, দুই যুবকের মধ্যে বেধেছে বিশাল ঝামেলা। অ্যাপ বাইকের চালক বাইকে বসেই তর্ক-বিতর্ক করছেন। তাঁর বাইকের সামনে দাঁড়িয়ে রয়েছেন অপর এক তরুণ। বাইকের সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তি হঠাৎই তাঁর হাতে থাকা হেলমেট তুলে তরুণের মাথায় সজোরে একটা বাড়ি মারলেন। অ্যাপ বাইকের চালক মাথা ধরে বসে রইলেন। পিছনের আসনে বসে থাকা তরুণী সেই কাণ্ড দেখে গর্জে উঠলেন। তার পর সেই ভিডিয়োয় তরুণী জানিয়েছেন সেই হেলমেটের বাড়িটি এত জোরে মারা হয়েছিল যে সেখান থেকে ভেঙে আসা টুকরোর আঘাতে তরুণী আহত হন। তরুণীর বক্তব্য অনুযায়ী, উক্ত ব্যক্তি বাইকটি রাস্তার ভুল দিক থেকে নিয়ে আসছিলেন। সেই সময় অ্যাপ বাইকের সঙ্গে সেটির ধাক্কা লাগে। তা থেকেই ঝামেলার সূত্রপাত হয়। তরুণীর মতে, এই ঝামেলা কথার দ্বারাই মেটানো যেত। কিন্তু সেই ব্যক্তি মারের পথ বেছে নেন। তার পর সেখান থেকে বাইক নিয়ে চলেও যান। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘ঘর কে কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রায় ৭১ হাজার বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। ২ হাজারের কাছাকাছি নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নানা ক্ষোভমূলক মন্তব্যে ভরে গিয়েছে ভিডিয়োটির মন্তব্যবাক্স। বাইকচালকের অপরকে মারার তীব্র নিন্দা করেছে নেটমাধ্যম। প্রশ্ন তুলেছে দিল্লির নারীসুরক্ষা নিয়েও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement