Viral Video

প্রিয় মানুষের সমাধিস্থলে দু’কোটির গাড়ি ‘সমাধি’ পরিবারের! গর্ত খুঁড়ে পোঁতা হল শখের গাড়ি, ভিডিয়ো দেখে তৎপর প্রশাসন

প্রিয় মানুষের আত্মার শান্তি কামনার জন্য তাঁর সমাধিস্থলের পাশে গর্ত খুঁড়ে সেখানে মার্সিডিজ় বেঞ্জ পোঁতা হচ্ছে। গাড়িটির নম্বরপ্লেটে চারটি ৮ সংখ্যা দেখা গিয়েছে। জিন পরিবারের দাবি, দামি গাড়িটি সমাধিস্থলে পোঁতা থাকলে সেই মৃতের আত্মা শান্তি পাবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ০৯:০৪
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

ভালবাসার মানুষ মারা গিয়েছেন বলে শোকে ভেঙে পড়েছে পুরো পরিবার। মৃত্যুর পর যেন তাঁর আত্মা শান্তি পায়, সে কারণে দু’কোটি টাকার গাড়ি একই জায়গায় ‘সমাধি’ দিল পরিবার। পরিবারের সদস্যের সমাধিস্থলের পাশে গর্ত খুঁড়ে দু’কোটি টাকার মার্সিডিজ় বেঞ্জ পুঁতে ফেললেন তাঁরা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘সাংহাই ডেলি’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, কালো রঙের একটি মার্সিডিজ় বেঞ্জ লাল কাপড়ে মুড়ে মাটিতে গর্ত খুঁড়ে পোঁতা হচ্ছে। এই ঘটনাটি সম্প্রতি উত্তর-পূর্ব চিনের লিয়াওনিং প্রদেশে ঘটেছে। জানা গিয়েছে, জিন পরিবারের এক সদস্য মারা গিয়েছেন। প্রিয় মানুষের আত্মার শান্তি কামনার জন্য তাঁর সমাধিস্থলের পাশে গর্ত খুঁড়ে সেখানে মার্সিডিজ় বেঞ্জ পোঁতা হচ্ছে।

গাড়িটির নম্বরপ্লেটে চারটি ৮ সংখ্যা দেখা গিয়েছে। জিন পরিবারের দাবি, ৮ সংখ্যাটি খুব শুভ। দামি গাড়িটি সমাধিস্থলে পোঁতা থাকলে সেই মৃতের আত্মা শান্তি পাবে। জানা গিয়েছে, ভারতীয় মুদ্রা অনুসারে গাড়িটির দাম ২ কোটি টাকা। ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তে তা নজরে পড়ে প্রশাসনের। জিন পরিবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।

Advertisement

মাটিতে এ ভাবে গর্ত খুঁড়ে গাড়ি পুঁতে দেওয়া পরিবেশের পক্ষে ক্ষতিকর এবং পরিবারের সদস্যেরা কুসংস্কার থেকে এই ধরনের কাজ করেছেন বলে প্রশাসনের দাবি। প্রশাসন তদন্ত শুরু করে হস্তক্ষেপ করলে জিন পরিবারের তরফে ক্ষমাপ্রার্থনা করা হয়। তাদের কাছ থেকে জরিমানা ধার্য করা হতে পারে বলে জানিয়েছে প্রশাসন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement