Viral Video

চার তরুণের আড্ডা ভেস্তে দিল পথকুকুর! লাফিয়ে, সকলকে কামড়ে পালিয়ে গেল চারপেয়ে, ভিডিয়ো ভাইরাল

খামারবাড়িতে ঢুকে একটি পথকুকুর কয়েক জন তরুণকে আক্রমণ করছে। এক তরুণকে কামড়ে দিয়ে সে ছুটছে অন্য তরুণের দিকে। বাঁচার জন্য তরুণেরা কখনও চেয়ার ছুড়ে, কখনও আবার লাঠি নিয়ে তেড়ে মারতে যাচ্ছেন কুকুরটিকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৬ ১০:১৫
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

খামারবাড়ির উঠোনে চেয়ার পেতে গল্প করছিলেন তরুণের দল। হঠাৎ সেখানে একটি পথকুকুর ঢুকে পড়ে। চেয়ারে বসে থাকা এক তরুণের উপর লাফিয়ে উঠে পড়ে সে। সঙ্গে সঙ্গে ভয় পেয়ে চেয়ার ফেলে উঠে পড়েন তরুণ। তাঁকে ছেড়ে দিয়ে অন্য এক তরুণকে আক্রমণ করে কুকুরটি। ৩০ সেকেন্ডের মধ্যে চার জন তরুণকে কামড়ে সেখান থেকে তাড়া খেয়ে পালিয়ে যায় সে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘ঘর কে কলেশ’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, খামারবাড়িতে ঢুকে একটি পথকুকুর কয়েক জন তরুণকে আক্রমণ করছে। এক তরুণকে কামড়ে দিয়ে সে ছুটছে অন্য তরুণের দিকে। বাঁচার জন্য তরুণেরা কখনও চেয়ার ছুড়ে, কখনও আবার লাঠি নিয়ে তেড়ে মারতে যাচ্ছেন কুকুরটিকে।

সকলেই কুকুরের কামড় খেয়ে আহত হয়ে পড়েছিলেন। শেষ পর্যন্ত তাড়া খেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় পথকুকুরটি। ভিডিয়োটি দেখে তরুণদের জন্য আশঙ্কা প্রকাশ করেছেন নেটপাড়ার অধিকাংশ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘তরুণদের ইতিমধ্যেই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। খুব খারাপ ঘটনা।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement