Viral Video

ভিড় ট্রেনে আসন দখল করে আরামে শুয়ে পথকুকুর! বিরক্ত না করে দাঁড়িয়ে রইলেন যাত্রীরা, মন ভাল করা ভিডিয়ো ভাইরাল

ট্রেনে যাত্রীদের বসার জায়গা নেই। অনেকে দাঁড়িয়ে থাকলেও কুকুরের ঘুম ভাঙিয়ে কেউ ট্রেন থেকে নামিয়ে দিচ্ছেন না। পথকুকুরটিকে বিরক্ত না করে সকলে নিজেদের মতো দাঁড়িয়ে রয়েছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৫২
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

ভিড়ে ঠাসা লোকাল ট্রেন। জায়গা না পেয়ে অনেকে দাঁড়িয়ে রয়েছেন। যেখানে যাত্রীদের বসার জায়গার অভাব, সেখানে আসন দখল করে গভীর নিদ্রায় ডুব দিয়েছে একটি পথকুকুর। যাত্রীরাও আর কুকুরটির ঘুম ভাঙাননি। কুকুরের জন্য ট্রেনের আসন ছেড়ে দাঁড়িয়েই রইলেন যাত্রীরা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘সুধীরকুদলকর’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি পথকুকুর ট্রেনে উঠে আসন দখল করে ঘুমিয়ে রয়েছে। ট্রেনে যাত্রীদের বসার জায়গা নেই। যাত্রীরা অনেকে দাঁড়িয়ে রইলেও কুকুরের ঘুম ভাঙিয়ে কেউ ট্রেন থেকে নামিয়ে দিচ্ছেন না। পথকুকুরটিকে বিরক্ত না করে সকলে নিজেদের মতো দাঁড়িয়ে রয়েছেন। কুকুরটির ঘুমে যেন কোনও রকম ব্যাঘাত না ঘটে, সে কারণে তার পাশে বসা যাত্রীটিও খানিকটা সরে গিয়েছেন।

এই ঘটনাটি মুম্বইয়ের লোকাল ট্রেনে ঘটেছে। সুধীর কুদলকর নামে মুম্বই পুলিশের এক সিনিয়র আধিকারিক এই ভিডিয়োটি ইনস্টাগ্রামের পাতায় পোস্ট করেছেন। ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়ায় ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটপাড়ার অধিকাংশ। এক নেটাগরিক এই প্রসঙ্গে লিখেছেন, ‘‘যাত্রীরা যে কুকুরটিকে ট্রেন থেকে নামিয়ে দেননি তা দেখে খুবই ভাল লাগল। ভিডিয়োটি দেখে মন ভাল হয়ে গেল।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement