Viral Video

জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে গ্রামবাসীদের উপর আক্রমণ চিতাবাঘের, চার জন আহত, ভয় ধরানো ভিডিয়ো ভাইরাল

একটি চিতাবাঘ গ্রামে প্রবেশ করে এক গ্রামবাসীর উপর লাফিয়ে পড়েছে। চিতাবাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য শত চেষ্টা করেও লাভ হল না সেই ব্যক্তির। ভয়ে তারস্বরে চিৎকার করতে শুরু করলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ১২:১২
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

লোকালয়ের অনতিদূরেই ঘন জঙ্গল। জঙ্গলে ঘুরতে ঘুরতে গ্রামে ঢুকে পড়ল একটি চিতাবাঘ। গ্রামবাসীদের দেখতে পেয়ে লাফিয়ে আক্রমণ করতে শুরু করল সে। লোকজনের চিৎকারে স্থানীয়েরা লাঠি নিয়ে ছুটে এসে সেই চিতাবাঘটিকে তাড়াতে সক্ষম হন। চিতাবাঘের আক্রমণে চার জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন এক মহিলাও। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘সিরাজ নুরানি’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি চিতাবাঘ গ্রামে প্রবেশ করে এক গ্রামবাসীর উপর লাফিয়ে পড়েছে। চিতাবাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য শত চেষ্টা করেও লাভ হল না সেই ব্যক্তির। ভয়ে তারস্বরে চিৎকার করতে শুরু করলেন তিনি। লাঠি নিয়ে চিতাবাঘটিকে সেখান থেকে তাড়িয়ে দিলেন পড়শিরা।


স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনাটি মধ্যপ্রদেশের ধার জেলার গুজরি গ্রামে ঘটেছে। জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে চার জনকে আক্রমণ করে একটি চিতাবাঘ। আহতদের মধ্যে একজন মহিলা। চিতাবাঘটি সেখান থেকে পালিয়ে গেলে চার জন আহত গ্রামবাসীকে উদ্ধার করে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। স্থানীয় পুলিশের পাশাপাশি বন দফতরের কর্মীদের কাছেও খবর পাঠান গ্রামবাসীরা। চিতাবাঘটিকে খুঁজে বার করার জন্য তল্লাশি চালাচ্ছে বনবিভাগ। চিতাবাঘটিকে উদ্ধার না করা পর্যন্ত স্থানীয়দের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে বন দফতর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement