Viral Video

‘বাবারাই মেয়েদের রক্ষাকর্তা’! রাত ১টায় শুনশান স্টেশনে নামবে মেয়ে, জানতে পেরে স্টেশন ছুটলেন বাবা, ভিডিয়ো ভাইরাল

এক তরুণী তাঁর স্যুটকেস নিয়ে ট্রেনের দরজার মুখে দাঁড়িয়ে রয়েছেন। ট্রেনটি একটি স্টেশনে ঢুকছে বলে ধীরে ধীরে তার গতি কমাচ্ছে। স্টেশনে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে তরুণীর হাত থেকে স্যুটকেস নিতে এগিয়ে গেলেন তাঁর বাবা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ১২:০৬
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বহু দিন পর বাড়ি ফিরছেন তরুণী। এমন সময় ট্রেনে ফিরছেন যে, স্টেশনে ঢুকতে ঢুকতে মাঝরাত হয়ে যাবে। মেয়ের কাছে সেই খবর শুনে চিন্তায় পড়ে গেলেন তাঁর বাবা। মাঝরাতে শুনশান স্টেশনে মেয়ে কী ভাবে নামবে, অত রাতে বাড়িই বা ফিরবে কী করে! এ সব ভাবতে ভাবতে নিজেই স্টেশনে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। স্টেশনে ট্রেন পৌঁছোনোর আগেই তরুণ পৌঁছে গিয়েছিলেন মেয়েকে নিতে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘জ্যোৎসানা.যাদব.লেন্স’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণী তাঁর স্যুটকেস নিয়ে ট্রেনের দরজার মুখে দাঁড়িয়ে রয়েছেন। ট্রেনটি একটি স্টেশনে ঢুকছে বলে ধীরে ধীরে তার গতি কমাচ্ছে। স্টেশনে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে তরুণীর হাত থেকে স্যুটকেস নিতে এগিয়ে গেলেন তাঁর বাবা। মেয়েকে দেখে একগাল হাসি তাঁর মুখে। স্যুটকেসটি তুলে প্ল্যাটফর্মে নামিয়ে রাখলেন তিনি। এই ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি।

ভিডিয়ো থেকে জানা গিয়েছে, তরুণী যে ট্রেনে চেপে বাড়ি ফিরছিলেন, সেই ট্রেনটি রাত ১টায় স্টেশনে ঢোকার কথা। অত রাতে মেয়ে কী ভাবে একা একা বাড়ি ফিরবে, সেই চিন্তা করে তরুণীর বাবা মাঝরাতে স্টেশনে গিয়ে হাজির হন। ট্রেন ঢোকার আগেই স্টেশনে পৌঁছে যান তিনি। ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে ভালবাসার বন্যা বয়ে যায় নেটপাড়ায়। এক নেটাগরিক এই প্রসঙ্গে লিখেছেন, ‘‘সন্তানদের জন্য বাবা-মায়েরা সব রকম কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। ভিডিয়োটি দেখে মন ভরে গেল।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement