Viral Video

মেয়ের নাচ দেখে আবেগে আপ্লুত, সস্তার ফোনেই মুহূর্তবন্দির মরিয়া চেষ্টা বাবার, মন ভাল করা ভিডিয়ো ভাইরাল

কম দামি ফোনের ক্যামেরায় ঝাপসা ভিডিয়ো উঠবে জেনেও মুহূর্তবন্দি করার জন্য মরিয়া চেষ্টা করতে থাকলেন তরুণ। চড়া রোদে কেমন ভিডিয়ো উঠছে, স্ক্রিনের দিকে তাকিয়ে তা-ও ঠাহর করতে পারছিলেন না তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:১৮
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

সাধারণতন্ত্র দিবস উপলক্ষে মঞ্চ বাঁধিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে পাড়ায়। সেই অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করার কথা তরুণের কন্যার। মঞ্চে উঠে কিশোরী নাচ শুরু করতেই আবেগে ভেসে গেলেন তরুণ। দূরে দাঁড়িয়ে থাকলেও সস্তা ফোনের ঝাপসা ক্যামেরায় মেয়ের নাচের ভিডিয়ো তুলতে শুরু করলেন তিনি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘সারস্বতজীতেন্দ্র’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, মাঝরাস্তায় এক কিশোরী মঞ্চের উপর নাচ করছে। দূর থেকে মেয়ের নাচ দেখছেন কিশোরীর বাবা। মেয়ের নাচের ভিডিয়ো তুলে রাখতে সস্তার কিপ্যাড ফোন বার করলেন তিনি। কম দামি ফ‌োনের ক্যামেরায় ঝাপসা ভিডিয়ো উঠবে জেনেও মুহূর্তবন্দি করার জন্য মরিয়া চেষ্টা করতে থাকলেন তরুণ।

চড়া রোদে কেমন ভিডিয়ো উঠছে, স্ক্রিনের দিকে তাকিয়ে তা-ও ঠাহর করতে পারছিলেন না তিনি। এই ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে এই ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটপাড়ার অধিকাংশ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘ছেলেমেয়েদের প্রতি বাবা-মায়ের ভালবাসা এমনই হয়। ভিডিয়োটি দেখে মন ভরে গেল।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement