Viral Video

হোটেলে কফি তৈরির মেশিনে অন্তর্বাস কাচলেন তরুণী! ভিডিয়ো দেখে ধিক্কার দিল নেটপাড়া, উঠল পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্নও

ধরা যাক কোনও তরুণী বহু দিনের জন্য ঘুরতে গিয়েছেন। কিন্তু পরে লক্ষ করলেন যে, প্রয়োজনের চেয়ে অনেক কম সংখ্যক অন্তর্বাস নিয়ে গিয়েছেন। তখন তিনি কী করবেন, তার উপায় বাতলে দিলেন নেটপ্রভাবী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৫৯
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

তরুণী পেশায় নেটপ্রভাবী। ভ্রমণ সংক্রান্ত ভিডিয়োর পাশাপাশি সহজে রান্নাবান্নার ভিডিয়ো বানিয়ে সমাজমাধ্যমে পোস্ট করে উপার্জন করেন তিনি। সম্প্রতি ভিডিয়োর মাধ্যমে তরুণীদের অন্তর্বাস কেচে ফেলার সহজ উপায় জানাতে গিয়ে কটাক্ষের শিকার হলেন নেটপ্রভাবী। সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, তরুণীর নাম তারা উডকক্স। আমেরিকার বাসিন্দা তিনি। নেটপ্রভাবীর পাশাপাশি তিনি ফিটনেস প্রশিক্ষকও বটে। সম্প্রতি সমাজমাধ্যমে তিনি একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন। তা নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন তিনি।

ধরা যাক কোনও তরুণী বহু দিনের জন্য ঘুরতে গিয়েছেন। কিন্তু তিনি লক্ষ করলেন যে, প্রয়োজনের চেয়ে অনেক কম সংখ্যক অন্তর্বাস নিয়ে গিয়েছেন। তার ফলে একই অন্তর্বাস সেই তরুণীকে ঘুরিয়ে-ফিরিয়ে পরতে হবে। আবার পরিচ্ছন্নতার দিকেও নজর রাখতে হবে। আবার হয়তো এমন কোনও পরিস্থিতির শিকার হতে হল, যেখানে জামাকাপড় কাচা এবং মেলে শুকোনোর জায়গা পর্যন্ত নেই।

Advertisement

এমন বিপদের সম্মুখীন হলে মহিলারা কী করবেন, তার উপায় বাতলে দিচ্ছিলেন তারা। নেটপ্রভাবী জানান, তাঁর এক বান্ধবী বিমানসেবিকা। বান্ধবীর কাছ থেকে তিনি একটি সহজ উপায় শিখেছেন এবং তা বেশ কার্যকরী বলেও দাবি করেছেন তারা। কী সেই উপায়?

ভিডিয়োয় তারা বলেছেন, কমবেশি সব হোটেলের ঘরে কফি বানানোর মেশিন থাকে। সেই মেশিনের গরম জলে অন্তর্বাস কেচে নেওয়া যায়। তার পর ভেজা অন্তর্বাসটি হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে ফেললেই কাজ শেষ। পরের দিন আবার সেই অন্তর্বাসটি বিনা দ্বিধায় ব্যবহার করা যাবে। ভিডিয়োটি দেখে তরুণীকে নিয়ে কটাক্ষের বন্যা বয়ে যায় নেটপাড়ায়।

এক নেটাগরিক লিখেছেন, ‘‘আপনার কি পরিচ্ছন্নতার বোধ লোপ পেয়েছে? কফি বানানোর মেশিনে অন্তর্বাস ধুলে সেখানে আবার কফি বানিয়ে খেতে ইচ্ছে করবে আপনার?’’ আবার এক জন লিখেছেন, ‘‘অন্তর্বাসের মতো ছোট কাপড় ধোয়ার জন্য মাথাব্যথার কোনও কারণ নেই। আপনি যে পরিস্থিতির উল্লেখ করেছেন তা কালেভদ্রে হয়তো এক বার ঘটে। সে আশঙ্কাও প্রায় নেই বললেই চলে। বরং আপনি যে উপায় বলে দিলেন, তা খুবই অস্বাস্থ্যকর। এর পর হোটেলে কফি বানানোর মেশিন দেখলেই এই কথা মনে পড়বে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement