Viral Video

বিদেশি দেখেই বোল-বদল! ঝরঝরে জাপানি ভাষায় কথা বলে ‘জীবনের অর্থ’ বোঝালেন ট্যুর গাইড, ভিডিয়ো ভাইরাল

পর্যটকেরা জাপান থেকে বারাণসী ঘুরতে গিয়েছিলেন। পর্যটকেরা যেন তাঁদের মাতৃভাষায় পর্যটনকেন্দ্রের ইতিহাস সম্পর্কে অবগত হতে পারেন, তা ভেবে ইংরেজি ছেড়ে জাপানি ভাষাতেই কথা বললেন তরুণ ট্যুর গাইড।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ মে ২০২৬ ১৪:৪৭
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বারাণসীর প্রতিটি ঘাট ঘুরে শহরের ইতিহাস এবং সংস্কৃতি সম্পর্কে জানার ইচ্ছা ছিল বিদেশি পর্যটকদের। কিন্তু ভাষাগত সমস্যার কারণে কত দূর জানা সম্ভব হবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন বিদেশি পর্যটকেরা। তবে, বারাণসীর ঘাটে নামতেই অবাক হয়ে গেলেন তাঁরা। পর্যটকেরা জাপান থেকে ঘুরতে এসেছেন তা বুঝে বিদেশিদের সঙ্গে ঝরঝর করে জাপানি ভাষায় কথা বললেন বারাণসীর ট্যুর গাইড। জীবনের গূঢ় অর্থও বোঝালেন তিনি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘সুকেদাইট্রাভেল’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, বারাণসীর এক জন ট্যুর গাইড বিদেশি পর্যটকদের সেখানকার ঘাটগুলি ঘুরিয়ে দেখাচ্ছেন। বারাণসী শহর এবং সেখানকার ঘাটের ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে বিস্তারে জানানোর পাশাপাশি জীবনদর্শন নিয়েও আলোচনা করছিলেন তিনি। অথচ তাঁর কথা বুঝতে বিদেশিদের কোনও সমস্যাই হল না। হিন্দি ভাষার পরিবর্তে ইংরেজি ভাষাতেও নয়, ট্যুর গাইড বিদেশিদের সঙ্গে ঝরঝরে জাপানি ভাষায় কথা বলছেন। কারণ, পর্যটকেরা জাপান থেকে বারাণসী ঘুরতে গিয়েছিলেন।

পর্যটকেরা যেন তাঁদের মাতৃভাষায় পর্যটনকেন্দ্রের ইতিহাস সম্পর্কে অবগত হতে পারেন, তা ভেবে ইংরেজি ছেড়ে জাপানি ভাষাতেই কথা বললেন তরুণ ট্যুর গাইড। তিনি বললেন, ‘‘জীবনে অর্থের পিছনে ছুটে কোনও লাভ হয় না। মৃত্যুর পর কিছুই নিজের সঙ্গে নিয়ে যাওয়া যায় না। মানুষের সঙ্গে তৈরি করা সম্পর্কগুলিই তখন থেকে যায় স্মৃতিতে। তাই আমি চেষ্টা করছি, কী ভাবে মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানো যায়।’’ ভিডিয়োটি দেখে প্রশংসার বন্যা বয়ে গিয়েছে নেটপাড়ায়। এক নেটাগরিক লিখেছেন, ‘‘ট্যুর গাইড খুব দামি কথা বলেছেন। মানুষের সঙ্গে সম্পর্কগুলোই আসল। মনে ক্ষোভ-দ্বেষ চেপে রেখে কারও সঙ্গে খারাপ ব্যবহার করা অমানবিক বলে মনে হয়।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement