Viral Video

কনেবিদায় যেন অপহরণ! বাড়ি ছাড়ার সময় ‘মরাকান্না’ পাত্রীর, প্রায় ধরেবেঁধে পালকিতে তুলল পরিবার, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, কনেবিদায়ের সময় কাঁদছেন পাত্রী। তাঁকে জড়িয়ে দাঁড়িয়ে রয়েছেন পরিবারের সদস্যেরা। রীতিমতো ‘মরাকান্না’ জুড়েছেন নববধূ। বুক চাপড়ে, মাথা ঝাঁকিয়ে কাঁদছেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ১০:৩৪
Share:

বাড়ি ছাড়তে নারাজ কনে। ছবি: ইনস্টাগ্রাম।

কনেবিদায়ের সময় ‘মরাকান্না’! বুক চাপড়ে কাঁদলেন পাত্রী। শেষমেশ ধরেবেঁধে পালকিতে তুলতে হল তাঁকে। মজার তেমনই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, কনেবিদায়ের সময় কাঁদছেন পাত্রী। তাঁকে জড়িয়ে দাঁড়িয়ে রয়েছেন পরিবারের সদস্যেরা। রীতিমতো ‘মরাকান্না’ জুড়েছেন নববধূ। বুক চাপড়ে, মাথা ঝাঁকিয়ে কাঁদছেন। কিছুতেই বাড়ি ছাড়তে রাজি হচ্ছেন না। অনেক বুঝিয়েও যেতে রাজি হচ্ছেন না তিনি। এর পরেই চরম পদক্ষেপ করেন কনের পরিবার। পাত্রীকে কোলে তুলে নেন তাঁর পরিবারের এক সদস্য। জোর করে পালকিতে তোলা হয় তাঁকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ভাবনা১২২০১’ নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। হাসির রোল উঠেছে সমাজমাধ্যমে। ভিডিয়োটি দেখার পর এক নেটাগরিক মজা করে লিখেছেন, ‘‘এ কি কনেবিদায় না অপহরণ?’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘আহারে বেচারা। ওকে কেউ শান্ত করো।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement