Viral Video

পাশে মদ, হাতে সিগারেট! ব্যস্ত রাস্তায় ভূমিশয্যা মাতাল তরুণীর, শুয়ে শুয়েই চলল ধূমপান, ভাইরাল ভিডিয়োয় বিতর্ক

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এ মাসের শুরুর দিকে গ্রেটার নয়ডার বিসরাখ থানা এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয় একটি আবাসন প্রকল্পের বাসিন্দা ৩২ বছর বয়সি ওই তরুণী দিনের আলোয় রাস্তার উপর শুয়ে পড়েন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ জুন ২০২৬ ১৭:১১
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

পাশে রাখা মদের এবং জলের বোতল। হাতে সিগারেট। সেই অবস্থাতেই দিনের আলোয় ব্যস্ত রাস্তার মাঝে শুয়ে পড়লেন তরুণী। শুয়ে শুয়ে ধূমপান করতে থাকলেন। অনেক চেষ্টা করেও তাঁকে তুলতে পারল না জনতা। উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় মদ্যপ এক তরুণীর তেমনই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। হইচইও ফেলেছে সমাজমাধ্যমে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এ মাসের শুরুর দিকে গ্রেটার নয়ডার বিসরাখ থানা এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয় একটি আবাসন প্রকল্পের বাসিন্দা ৩২ বছর বয়সি ওই তরুণী দিনের আলোয় রাস্তার উপর শুয়ে পড়েন। ধোপদুরস্ত পোশাক পরে রাস্তায় শুয়ে শুয়েই ধূমপান করতে থাকেন। পায়ের কাছে মদের বোতলও রেখেছিলেন তরুণী। তরুণীকে দেখতে রাস্তায় ভিড় জমে যায় স্থানীয় এবং পথচলতি মানুষের। যান চলাচল বিঘ্নিত হয়। অনেকে তাঁকে রাস্তা থেকে সরে যাওয়ার অনুরোধ করলেও রাজি হননি তরুণী।

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, কালো এবং নীল পোশাক পরা এক তরুণী মদ্যপ অবস্থায় রাস্তার উপর শুয়ে রয়েছেন। ধূমপান করছেন তিনি। পাশে মদের বোতল রাখা। তাঁকে ঘিরে জনতার ভিড়। তিনি রাস্তা থেকে উঠতে রাজি না হওয়ায় যানবাহনেরও ভিড় জমে গিয়েছে। ছড়িয়েছে বিশৃঙ্খলা। স্থানীয় বাসিন্দারা ওই তরুণীকে রাস্তা থেকে সরে নিরাপদ কোনও স্থানে যাওয়ার জন্য অনুরোধ করলেও তিনি তাঁর সিদ্ধান্তে অনড় ছিলেন। রাস্তা থেকে উঠতে রাজি হননি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

Advertisement

ভাইরাল ভিডিয়োটি শেয়ার করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। তরুণীর নিন্দাতেও সরব হয়েছেন নেটাগরিকদের একাংশ। অনেকে আবার প্রশ্ন তুলেছেন মদ্যপ হয়ে জনসমক্ষে কেউ কী ভাবে এই কাণ্ড ঘটাতে পারেন! আবার কেউ কেউ ওই নারী ও গাড়িচালকদের ঝুঁকির বিষয়টিও তুলে ধরেছেন। সব মিলিয়ে সমালোচনার ঢেউ বয়ে গিয়েছে নেটপাড়ায়। তৈরি হয়েছে বিতর্ক। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর মন্তব্য করেছেন, “তরুণীকে রাস্তাতেই পড়ে থাকতে দিন। কোনও বড় গাড়ি এসে তাঁকে সব দুশ্চিন্তা থেকে মুক্ত করবে। তা ছাড়া, এ ধরনের মানুষ সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সত্যিকারের অভিশাপ।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘প্রকৃত লিঙ্গসমতা। নারীরা কেনই বা পিছিয়ে থাকবেন? রাস্তার ধারে এমন ‘বিনামূল্যে বিনোদন’ তো পুরুষ-মহিলা নির্বিশেষে দিতে পারেন।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement