Viral Video

কনের সৌন্দর্য দেখে বাক্‌রুদ্ধ বর! নাচ শুরু করতে চমকালেন শ্বশুরবাড়ির লোকজনও, ভাইরাল ভিডিয়োয় হইচই

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, বিয়েবাড়ি উপলক্ষে বিশাল মঞ্চ বাঁধা হয়েছে। চারদিকে আলোর রোশনাই। শোভাযাত্রার মাধ্যমে আসছেন বধূ। কিন্তু বিয়ের অনুষ্ঠানস্থলে প্রবেশ করে হঠাৎই নাচতে শুরু করেন বধূ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ মে ২০২৬ ১৮:৪৯
Share:

কনের নাচে হতবাক বর। ছবি: ইনস্টাগ্রাম।

বিয়ের অনুষ্ঠানে অনেক সময় অদ্ভুত অদ্ভুত কিছু ঘটনা ঘটে। আত্মীয়দের কাণ্ডে অনেক অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হতে হয় বর-বধূকে। অনেক সময় বর-কনের কাণ্ডেও হাসির রোল ওঠে। সম্প্রতি একটি বিয়েবাড়ির যে ভিডিয়ো প্রকাশ্যে এসেছে, তা দেখেও হেসে কুটোপাটি নেটপাড়া। সেই ভিডিয়ো অনুযায়ী, বিয়েতে এক কনে এমন নেচেছেন যে হতবাক হয়ে গিয়েছেন বর। চমকে গিয়েছেন বরের বাবা-মাও। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সমাজমাধ্যমেও হইচই ফেলেছে। যদিও ভাইরাল সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিয়েবাড়ি উপলক্ষে বিশাল মঞ্চ বাঁধা হয়েছে। চারদিকে আলোর রোশনাই। শোভাযাত্রার মাধ্যমে আসছেন বধূ। কিন্তু বিয়ের অনুষ্ঠানস্থলে প্রবেশ করে হঠাৎই নাচতে শুরু করেন বধূ। তাঁকে দেখে হতবাক হয়ে যান পাত্র। সুন্দরী বধূকে দেখে বরের ভাবলেশহীন প্রতিক্রিয়া সকলে হাসতে শুরু করেন। কনেকে নাচতে দেখে হতবাক হয়ে যান পাত্রের বাবা-মাও। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘রিয়াংশি_মেকআপ_স্ট্যাডিয়োট্রেনিং’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভি়ডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘কনের সৌন্দর্য আর নাচ দেখে বর প্রায় জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। পুরো শ্বশুরবাড়ির লোকজনও হতবাক।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement