Viral Video

প্রবল ঝড়ে ভেস্তে যেতে পারে বিয়ে! হাল ছাড়লেন না পাত্র, টোপর সামলে শক্ত করে ধরে রাখলেন মণ্ডপ, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বিয়েবাড়ি উপলক্ষে বাড়ির ছাদে মণ্ডপ বাঁধা হয়েছে। চারদিকে আলোর রোশনাই। এমন সময় প্রবল ঝড় ওঠে। ছত্রভঙ্গ হয়ে যান আত্মীয়েরা। মণ্ডপও ভেঙে পড়ার উপক্রম হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ ০৮:৫৯
Share:

ঝড়ের মধ্যে মণ্ডপ বাঁচাচ্ছেন বর। ছবি: এক্স থেকে নেওয়া।

প্রবল ঝড় উঠেছে। ভেস্তে গিয়েছে বিয়েবাড়ি। আত্মীয়স্বজনেরাও দৌড় দিয়েছে। তবে হাল ছাড়লেন না পাত্র। এক হাতে টোপর সামলে অন্য হাতে শক্ত করে ধরে রাখলেন বিয়ের মণ্ডপ। পালালেন না ঝড়ের মুখে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বিয়েবাড়ি উপলক্ষে বাড়ির ছাদে মণ্ডপ বাঁধা হয়েছে। চারদিকে আলোর রোশনাই। এমন সময় প্রবল ঝড় ওঠে। ছত্রভঙ্গ হয়ে যান আত্মীয়েরা। মণ্ডপও ভেঙে পড়ার উপক্রম হয়। কিন্তু হাল ছাড়েননি পাত্র। না পালিয়ে বিয়ের মণ্ডপ রক্ষা করতে মরিয়া হয়ে ওঠেন তিনি। এক হাতে টোপর সামলে অন্য হাতে শক্ত করে ধরে রাখেন মণ্ডপটি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার পাত্রকে কুর্নিশ জানিয়েছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘এই হচ্ছে আসল পাত্র। বিয়ের জন্য মণ্ডপ আগলে রাখতে মরিয়া। স্ত্রীকেও এ ভাবেই আগলে রাখবেন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement