Viral Video

লিফ্‌ট চাওয়ার অছিলায় হাতসাফাই! ফোন চোর তরুণীকে হাতেনাতে ধরলেন যুবক, তার পর... ভাইরাল ভিডিয়োয় হইচই

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, অত্যন্ত ক্ষুব্ধ হয়ে এক তরুণীকে ধরে রেখেছেন এক যুবক। তরুণী বার বার নিজেকে ছাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তাঁকে ক্যামেরার সামনে মুখ ঢাকার চেষ্টাও করতে দেখা গিয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ জুন ২০২৬ ১২:০৫
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

লিফ্‌ট চাওয়ার অছিলায় ফোন চুরি! তরুণী প্রতারককে হাতনাতে ধরে ফেললেন যুবক। রাস্তাতেই বাধল হট্টগোল। চাঞ্চল্যকর সেই ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়পুরে। ঘটনাটির একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। আলোড়ন ফেলেছে সমাজমাধ্যমে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জয়পুরের রাস্তায় এক তরুণী প্রথমে এক যুবকের কাছে লিফ্‌ট চান। এর পর তাঁর মোবাইল ফোনটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। যুবক তাঁকে ধরে ফেললে রাস্তায় দীর্ঘ সময় ধরে হট্টগোল চলতে থাকে। ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, অত্যন্ত ক্ষুব্ধ হয়ে এক তরুণীকে ধরে রেখেছেন এক যুবক। তরুণী বার বার নিজেকে ছাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তাঁকে ক্যামেরার সামনে মুখ ঢাকার চেষ্টাও করতেও দেখা গিয়েছে। অন্য দিকে ক্যামেরার সামনে যুবক দাবি করেন, তরুণী প্রথমে তাঁর কাছে লিফ্‌ট চেয়েছিলেন। কিন্তু লিফ্‌ট চাওয়ার অছিলায় তাঁর মোবাইলটি চুরি করে নেন। যুবক জানান, তিনি যখন ওই তরুণীকে ধরে ফেলেন, তখন তরুণী ক্ষিপ্ত হয়ে তাঁকে গালিগালাজ করতে শুরু করেন। এমন সময় সেখানে প্রচুর মানুষের ভিড় জমে যায়। রাস্তাতেই হট্টগোল শুরু হয়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা গয়েছে ‘ভেনম’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন উদ্বেগ প্রকাশ করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। নিন্দা এবং সমালোচনার ঝড় বয়ে গিয়েছে। তরুণীর শাস্তির দাবিতে সরব হয়েছেন নেটাগরিকদের একাংশ। অনেকে আবার নিজেদের সঙ্গে ঘটা অনুরূপ ঘটনার অভিজ্ঞতা শেয়ার করেছেন। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘এ জন্যই অপরিচিত কাউকে অন্ধ ভাবে বিশ্বাস করা উচিত নয়। আজকাল কাউকে সাহায্য করার আগে দু’বার ভাবতে হয়। আমার সঙ্গেও একই ঘটনা ঘটেছে।’’ অন্য এক জন আবার মন্তব্য করেছেন, ‘‘কেবল অভিযোগ উঠলেই কেউ দোষী হয়ে যায় না। প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement