Viral Video

স্বামীকে মুগ্ধ করতে নাচ প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার! পাত্তাই দিলেন না সচিন, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, কালো পটীয়লা স্যুট পরে বলিউড গান ‘পেয়ার আ গয়া’ গানে নাচছেন সীমা। পূর্ণ অভিব্যক্তি প্রকাশ করে রিল ভিডিয়ো শুট করছেন। ভিডিয়োয় সচিনকে একটি বড় স্পিকার নিয়ে হাঁটাচলা করতে দেখা গিয়েছে সীমার পিছনে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ মে ২০২৬ ১৪:৩৪
Share:

রিল বানাচ্ছেন সীমা হয়দর। ছবি: ইনস্টাগ্রাম।

২০২৩ সালের জুলাই মাস। প্রেমের টানে পাক বধূ সীমা হায়দারের ভারতে প্রবেশ নিয়ে বিস্তর হইচই পড়ে। অনেক জলঘোলাও হয়। তাঁর ভারতীয় প্রেমিক সচিন মীনা এবং সচিনের বাবা নেত্রপালকে গ্রেফতারও হতে হয়। গ্রেফতার হয়েছিলেন সীমাও। পরে সব মিটমাট হয়। সীমা হিন্দু ধর্ম গ্রহণ করেন। বিয়েও করেন যুগল। তার পর থেকে ভারতেই বসবাস করছেন দম্পতি। তবে সীমা এবং সচিনের সম্প্রতি প্রকাশ্যে আসা একটি ভিডিয়ো নতুন করে হইচই পড়েছে। সীমার নাচের সেই রিল ভিডিয়ো ঝড় তুললেও প্রশ্ন উঠতে শুরু করেছে সেই রিলে সচিনের প্রতিক্রিয়াকে কেন্দ্র করে। ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর তা আলোচনার কেন্দ্রবিন্দুতেও পরিণত হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়োটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভি়ডিয়োয় দেখা গিয়েছে, কালো পটীয়লা স্যুট পরে বলিউড গান ‘পেয়ার আ গয়া’ গানে নাচছেন সীমা। পূর্ণ অভিব্যক্তি প্রকাশ করে রিল ভিডিয়ো শুট করছেন। ভিডিয়োয় সচিনকে একটি বড় স্পিকার নিয়ে হাঁটাচলা করতে দেখা গিয়েছে সীমার পিছনে। নাচতে নাচতে বার বার সচিনের দিকে ইশারা করছিলেন সীমা। কিন্তু সে দিকে নজরই দেননি সচিন। তাঁর মনোযোগ ছিল অন্য দিকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে সীমার ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে মজার মজার মন্তব্য করেছেন নেটাগরিকেরা। নেটাগরিকদের একাংশের দাবি, সীমা তাঁর স্বামীকে মুগ্ধ করার জন্য যথাসাধ্য চেষ্টা করলেও সচিন যেন অন্য কোনও জগতে হারিয়ে গিয়েছিলেন। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর মজা করে লিখেছেন, ‘‘সীমা তাঁর সেরাটা দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু সচিন ভাইয়ের মেজাজ খারাপ।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘এমন চমৎকার নাচ দেখে যে কেউ গলে যাবে। কিন্তু সচিনের মনোযোগ নেই। ওঁদের সম্পর্ক ঠিক আছে তো?’’

Advertisement

অনলাইন গেম পাবজি খেলার সময় ২০১৯ সালে ভারতীয় যুবক সচিনের সঙ্গে পরিচয় হয় সীমার। সেখান থেকে প্রেম। যুবকের প্রেমে পড়ে প্রায় ১,৩০০ কিলোমিটার দূর থেকে ছুটে আসেন সীমা। একা নন, সঙ্গে ছিল তাঁর চার সন্তান, যাদের সবার বয়সই তখন সাত বছরের কম ছিল। এর পর ২০২৩ সালের ৪ জুলাই গ্রেফতার হন সীমা। তাঁকে আশ্রয় দিয়ে গ্রেফতার হন সচিন এবং তাঁর বাবা নেত্রপাল। পরে জামিনে ছাড়া পান তাঁরা। এর পর সীমা হিন্দু ধর্ম গ্রহণ করেন এবং নেপালের পশুপতিনাথ মন্দিরে সচিনের সঙ্গে গাঁটছড়া বাঁধেন। পরে তাঁদের সন্তানও হয়। তবে সীমার ভারতে অনুপ্রবেশ নিয়ে এক সময় ঘনীভূত হয়েছিল রহস্য। অনেকেই সীমাকে পাকিস্তানের গুপ্তচর বলে মনে করেছিলেন। সীমা আসলে কে? তা নিয়ে এখনও প্রশ্ন রয়ে গিয়েছে অনেকের মনে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement