বর-বউয়ের মালা যুদ্ধ! কে জিতল? ভাইরাল হল ভিডিয়ো

ভিডিয়োয় দেখা যাচ্ছে বরের গলায় মালা পরানো। তবে তাঁর হাতে রয়েছে আরও একটি মালা। সেই মালা তাঁর সামনে দাঁড়ানো হবু স্ত্রী-র গলায় পরানোর চেষ্টা করছেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ মে ২০২৩ ২২:০৯
Share:

ছবি: ইনস্টাগ্রাম।

মালা বদল দেশের অধিকাংশ সম্প্রদায়েরই বিয়ের অঙ্গ। সেই মালা বদলের অনুষ্ঠানের বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন নাম। তাকে ঘিরে মজা করার ধরণও নানারকম। এক বিয়ের অনুষ্ঠানে বর-বউয়ের মালা বদল নিয়ে ছোট খাট ‘যুদ্ধ’-এর ভিডিয়ো ইন্টারনেটে ভাইরাল হয়েছে।

Advertisement

ভিডিয়োয় দেখা যাচ্ছে বরের গলায় মালা পরানো। তবে তাঁর হাতে রয়েছে আরও একটি মালা। সেই মালা তাঁর সামনে দাঁড়ানো হবু স্ত্রী-র গলায় পরানোর চেষ্টা করছেন তিনি। কিন্তু কিছুতেই সফল হতে পারছেন না। কিছুটা ঠাট্টার ছলেই প্রতিবার তাঁর মালা পরানোর চেষ্টা ব্যর্থ করে দিচ্ছেন স্ত্রী নিজেই। শেষে অবশ্য যুদ্ধ থামে। তবে কে জিতল, তা জানতে দেখতে হবে ভিডিয়ো।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement