Viral video

Viral: চলন্ত বিমানে পৌঁছে গেল মহিলার ভুলে যাওয়া পার্স! ক্যাচ লুফলেন পাইলট, ভাইরাল ভিডিয়ো

ট্যাক্সিওয়ে ছেড়ে এগোতে শুরু করেছে বিমান। দরজা বন্ধ। যাত্রী ওঠা নামার সিঁড়িটিও আর কাছে নেই। এই সময়ে ভুলে যাওয়া পার্সটির খোঁজ পড়ল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২২ ১২:৩৫
Share:

ছবি: নেট মাধ্যম থেকে সংগৃহীত

বিমানে ওঠার পর এক মহিলা যাত্রীর মনে পড়ল, তিনি তাঁর পার্সটিই ফেলে এসেছেন। মালপত্র নেওয়ার জায়গায় ভুলে গিয়েছেন জরুরি জিনিসটিকে। কিন্তু ততক্ষণে বিমানের দরজা বন্ধ। ট্যাক্সিওয়ে ছেড়ে এগোতেও শুরু করেছে বিমান। মহিলা পাইলটকে বিষয়টি জানালেন। আর কি আশ্চর্য! তিনি মুহূর্তের মধ্যে তাঁর পার্স এনেও দিলেন।

Advertisement

পুরো বিষয়টি কী ভাবে হল, তার একটি ভিডিয়ো ছড়িয়েছে নেট মাধ্যমে। যাত্রীর ভুলে যাওয়া পার্স ফেরাতে বিমান চালক এবং বিমানবন্দরের গ্রাউন্ড স্টাফ ঠিক কী করেছিলেন তা ধরা পড়েছে সেই ভিডিয়োয়। যদিও তাঁরা যা করেছেন, তা কী করে করলেন, ভিডিয়ো দেখেও তার কূল কিনারা পাচ্ছেন না নেটাগরিকরা।

বিমানটি ট্যাক্সিওয়ে ছেড়ে এগিয়ে যাওয়ায় যাত্রী ওঠানামার সিঁড়িটি দূরে চলে গিয়েছিল। ভিডিয়োয় দেখা যাচ্ছে বিমানের কাঁচের জানলা নামিয়ে পার্সটি ছুড়ে দিতে বলছেন বিমানচালক। বিমানবন্দরের মালপত্র বিভাগের কর্মীটি বিমানের দূরত্ব আন্দাজ করে ওই ছোট্ট জানলা লক্ষ্য করে ছুড়েও দিচ্ছেন পার্সটি। যা নিখুঁত ভাবে পৌঁছে যাচ্ছে পাইলটের হাতে।

Advertisement

তবে ভিডিয়োটির যে অংশটি নেটাগরিকদের সবচেয়ে পছন্দ হয়েছে, তা হল— পার্সটি সঠিক লক্ষ্যে পৌঁছে দেওয়ার পর সাফল্যে শূন্যে মুঠো ছুঁড়ে দিচ্ছেন বিমানবন্দরের কর্মীটি। তাঁর সাফল্যে ‘থাম্বস আপ’ দেখাচ্ছেন পাইলটও। নীচে দেওয়া রইল ভিডিয়োটি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement