কোমরের বেল্টে লুকনো ৩০ লক্ষ টাকার সোনা

সোনার বার-সহ এক বাংলাদেশিকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করেছে পুলিশ এবং বিএসএফের যৌথ দল। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম মহম্মদ জামাল। বাড়ি বাংলাদেশের বরিশালে। তার কাছ থেকে ৯২৫ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ অক্টোবর ২০১৬ ০০:৪১
Share:

উদ্ধার হওয়া সোনা।—নিজস্ব চিত্র।

সোনার বার-সহ এক বাংলাদেশিকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করেছে পুলিশ এবং বিএসএফের যৌথ দল।

Advertisement

পুলিশ জানিয়েছে, ধৃতের নাম মহম্মদ জামাল। বাড়ি বাংলাদেশের বরিশালে। তার কাছ থেকে ৯২৫ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে। তার বর্তমান বাজারমূল্য প্রায় ৩০ লক্ষ টাকা। ধৃতকে জেরা করে পুলিশ জানতে পেরেছে, গত দু’বছরে জামাল অন্তত পঁয়ত্রিশ বার বাংলাদেশ থেকে চোরাপথে ভারতে এসেছে। বেশির ভাগ সময়েই বসিরহাটের ঘোজাডাঙা সীমান্ত দিয়ে সোনা নিয়ে বসিরহাট এসে ট্রেনে করে কলকাতায় গিয়ে সোনা বিক্রি করে বাংলাদেশে ফিরে গিয়েছে। এই কাজে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ ও বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা বাড়তে থাকায় বসিরহাটে ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ এবং পুলিশের যৌথ টহলদারি শুরু হয়েছে। ইছামতী, তেঁতুলিয়া এবং কাঠাখালি সেতু-সহ বসিরহাট, হাসনাবাদ, হেমনগর, হিঙ্গলগঞ্জ, বাদুড়িয়া এবং স্বরূপনগরের সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশ থেকে অনুপ্রবেশ আটকাতে কড়া তল্লাশি চলছে। ফলও মিলছে। গত কয়েক দিনে বসিরহাট মহকুমার সীমান্তবর্তী ৬টি থানা এলাকা থেকে কয়েকজনকে অনুপ্রবেশ এবং চোরাচালানের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। দিন দু’য়েক আগে বসিরহাটের নৈহাটি এলাকা থেকে এক বাংলাদেশি মহিলাকেও অনুপ্রবেশে সহযোগিতা করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ পুলিশ এবং বিএসএফ ঘোজাডাঙা সীমান্তে তল্লাশির সময়ে মহম্মদ জামালকে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখে গ্রেফতার করে। তাঁর পোশাক পরীক্ষার সময়ে কোমরে থাকা বিশেষ ভাবে তৈরি বেল্ট থেকে কয়েকটি সোনার বার উদ্ধার হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement