Police Harassment in Haroa

শ্মশানে অশান্তি! মত্ত দু’পক্ষের হাতাহাতি থামাতে গিয়ে আক্রান্ত পুলিশ আধিকারিক, আটক পাঁচ

পুলিশ সূত্রে খবর, শ্মশানে হাতাহাতি থামাতে ঘটনাস্থলে আসেন হাড়োয়া থানার অন্তর্গত লেবুতলা আউটপোস্টের ইনচার্জ শঙ্কর ঘোষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে তাঁকে ঘিরে ধরেন বেশ কয়েক জন মত্ত ব্যক্তি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ০০:১১
Share:

— নিজস্ব চিত্র।

শ্মশানে মৃতদেহ সৎকার করতে এসে অশান্তি। মত্ত অবস্থায় দু’পক্ষের মধ্যে শুরু হয় বচসা, তা গড়ায় হাতাহাতিতে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ গেলে, তাদের মধ্যে এক আধিকারিককে মারধর করা হয় বলে অভিযোগ। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাড়োয়া গোপালপুর এলাকায়।

Advertisement

পুলিশ সূত্রে খবর, শ্মশানে হাতাহাতি থামাতে ঘটনাস্থলে আসেন হাড়োয়া থানার অন্তর্গত লেবুতলা আউটপোস্টের ইনচার্জ শঙ্কর ঘোষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে তাঁকে ঘিরে ধরেন বেশ কয়েক জন মত্ত ব্যক্তি। অভিযোগ, পুলিশ আধিকারিককে টেনে হিঁচড়ে মারধর করা হয়। পরে অতিরিক্ত পুলিশ এসে ঘটনার সামাল দেয়। আহত পুলিশ আধিকারিককে নিয়ে যাওয়া হয় স্থানীয় গ্রামীণ হাসপাতালে। ঘটনাস্থল থেকে পাঁচ জন ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বসিরহাটের পুলিশ সুপার হোসেন মেহেদি হাসান বলেন, “শ্মশানে কয়েক জন যুবক মত্ত অবস্থায় নিজেদের মধ্যে অশান্তি করছিল। অফিসার শঙ্কর ঘোষ তাঁদের নিরস্ত গেলে তাঁর উপরে চড়াও হন ওই যুবকেরা।” তিনি জানান, শঙ্করকে মারধরও করা হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement