charges Against Jahangir Khan

জাহাঙ্গিরের বিরুদ্ধে অভিযোগ দায়ের

ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার এবং ইডির কাছেও অভিযোগ জানানো হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ মে ২০২৬ ১০:২৩
Share:

জাহাঙ্গির খান। ফাইল চিত্র।

তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের বিরুদ্ধে বেআইনি উপায়ে বিপুল সম্পত্তি ও অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগ তুলে ফলতা থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা বিধান পাড়ুই। একই সঙ্গে, ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার এবং ইডির কাছেও অভিযোগ জানানো হয়েছে। অভিযোগকারীর দাবি, দীর্ঘদিন বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদে থাকার সময়ে জাহাঙ্গির ওতাঁর পরিবারের সদস্যদের বিপুল সম্পত্তির বৃদ্ধি ঘটেছে, যা তাঁর বৈধ আয়ের উৎসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণনয়। এ ব্যাপারে জাহাঙ্গিরেরপ্রতিক্রিয়া মেলেনি। প্রসঙ্গত, ২০১৩-২০১৮ সাল পর্যন্ত বেলসিঙ্গা পঞ্চায়েতের প্রধানএবং ২০১৮-২০২৩ সাল পর্যন্ত ফলতা পঞ্চায়েত সমিতির সভাপতিছিলেন জাহাঙ্গির। বর্তমানে জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ পদেরয়েছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন