TMC

বিয়ের অনুষ্ঠানে গুলিতে জখম বজবজের তৃণমূল নেতা, গ্রেফতার এক, উদ্ধার দেশি রিভলভার

তদন্তকারীদের দাবি, ওই বন্দুকের গুলিতেই জখম হয়েছেন তৃণমূল নেতা। কিন্তু ঠিক কী কারণে গুলি চালানো হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২২ ২৩:০৩
Share:

ফাইল চিত্র।

বিয়ে বাড়ির অনুষ্ঠানে গিয়ে সোমবার গুলিতে জখম হয়েছিলেন বজবজ জুট মিলের তৃণমূল শ্রমিক সংগঠনের সম্পাদক প্রসেনজিৎ মিত্র। সেই ঘটনায় আশিক মল্লিক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে নিশ্চিন্তপুর গ্রাম পঞ্চায়েতের অভিরামপুরের বাসিন্দা আশিককে গ্রেফতার করা হয়। বুধবার ধৃতকে আলিপুর আদালতে হাজির করানো হলে তাঁকে ১০ দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।

Advertisement

পুলিশ সূত্রে খবর, আশিকের কাছ থেকে একটি দেশি নাইন এমএম রিভলভার উদ্ধার হয়েছে। ওই বন্দুকের কোনও লাইসেন্স দেখাতে পারেননি ধৃত। তদন্তকারীদের দাবি, ওই বন্দুকের গুলিতেই জখম হয়েছেন তৃণমূল নেতা। কিন্তু ঠিক কী কারণে আশিক গুলি চালিয়েছেন, তা এখনও স্পষ্ট নয়। শ্রমিক নেতার সঙ্গে তাঁর পুরনো শত্রুতার সম্ভাবনাও উড়িয়ে দিতে পারছেন না তদন্তকারীরা।

যদিও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত জেরায় জানিয়েছে, বাজি পোড়ানোর সময় অসাবধানতাবশত ঘটনাটি ঘটেছে। বাজি নিয়ে টানাটানি করার সময় কোমরে থাকা আগ্নেয়াস্ত্র থেকে গুলি বেরিয়ে আহত হয়েছেন তৃণমূল নেতা। যা একেবারেই অনিচ্ছাকৃত। তদন্তকারীরা অবশ্য এ কথা বিশ্বাস করতে চাইছেন না বলেই দাবি ওই সূত্রের।

Advertisement

ডায়মন্ড হারবার পুলিশ জেলার সুপার ধৃতিমান সরকার বলেন, ‘‘খুনের উদ্দেশ্য এখনও জানা যায়নি। জখম হওয়া তৃণমূল নেতার পরিবারের তরফে কোনও অভিযোগ দায়ের হয়নি। পুলিশের তরফে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement