ব্লক অফিসে বিক্ষোভ।—নিজস্ব চিত্র
স্বচ্ছ ভারত ও নির্মল বাংলা অভিযানে তাঁদের কাজে লাগাতে হবে দাবি তুলে অবস্থান বিক্ষোভের পর বিডিও মানস কুমার মণ্ডলের কাছে ৫ দফা দাবিতে স্মারকলিপি জমা দিলেন দেগঙ্গা ব্লকের ৫০ জন স্বচ্ছতাদূত কর্মী। ২০১৩ সালে ডিসেম্বর মাসে পরীক্ষার মাধ্যমে দেগঙ্গা ব্লকে ১৩টি পঞ্চায়েতে ১৫৪ জন কর্মী নিয়োগ হয়। ২০১৪ সালে অক্টোবর মাসে ৪০০০ টাকা পাওয়ার পর আর কাজ করানো হচ্ছে না বলে দাবী করেন তাঁরা। রেহেনা বিবি, মহিমা বিবি, রুবিয়া খাতুন ও পূর্ণিমা মণ্ডলরা বলেন, ‘‘প্রতিটা বাড়িতে শৌচালয় ব্যবহার করা হয় কিনা তা আমরা রিপোর্ট জমা দিতাম ব্লকে। মার্চ মাস থেকে আর আমাদের ডাকা হচ্ছে না।’’