Raj Kundra

একের পর এক অভিযোগ, আইনি জটিলতায় ক্লান্ত রাজ কুন্দ্রা! শেষে কী বললেন শিল্পার স্বামী?

২০২১ সাল থেকে আইনি জটিলতায় জড়িয়েছে শিল্পা শেট্টীর স্বামী রাজ কুন্দ্রার নাম। এত দিন একেবারে চুপ ছিলেন তিনি। এ বার মুখ খুললেন রাজ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৬ ১৬:২১
Share:

আদালতের রায় মেনে নিতে প্রস্তুত শিল্পার স্বামী! ছবি: সংগৃহীত।

অভিনেত্রী শিল্পা শেট্টী এবং তাঁর স্বামী রাজ কুন্দ্রার উপর দিয়ে গত কয়েক বছরে অনেক ঝড় গিয়েছে। কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। এত কিছুর মাঝে তাঁরা দু’জনেই খুব ক্লান্ত হয়ে পড়েছেন। সম্প্রতি প্রকাশ্যে রাজ বলেছেন, “অনেক কিছু হয়েছে। আর পারছি না। সত্যিটা সামনে আসা প্রয়োজন।”

Advertisement

২০২১ সালের জুলাইয়ে মুম্বই পুলিশ গ্রেফতার করে রাজকে। অভিযোগ উঠেছিল, মুঠোফোনের মাধ্যমে ‘নিষিদ্ধ’ ভিডিয়ো তৈরির এবং ছড়িয়ে দেওয়ার সঙ্গে যুক্ত ছিলেন শিল্পার স্বামী। পরে অবশ্য জামিন পেয়ে যান তিনি। সেই আইনি প্রক্রিয়া এখনও চলছে। তাঁদের বিরুদ্ধে রয়েছে ৬০ কোটি টাকার প্রতারণার মামলাও। এই আর্থিক কেলেঙ্কারির মামলা এখনও চলছে।

এর পাশাপাশি, সম্প্রতি, রাজের বিরুদ্ধে একটি আর্থিক তছরুপ সংক্রান্ত অভিযোগও উঠে এসেছে। সেখানে প্রায় ১৫০ কোটির আর্থিক প্রতারণার সঙ্গে তাঁর নাম জড়িয়েছে বলে তদন্তে বলা হচ্ছে। এই মামলাতেও তিনি জামিন পেয়েছেন এবং আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।

Advertisement

বর্তমান পরিস্থিতিতে, রাজের বিরুদ্ধে থাকা সব মামলাই বিচারাধীন। এখনও কোনও মামলায় আদালত তাঁকে দোষী বা নির্দোষ ঘোষণা করেনি। এই প্রেক্ষিতে রাজ জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে থাকা সব অভিযোগের সত্যতা আদালতের মাধ্যমেই প্রমাণিত হোক। জনমত বা গুজবের ভিত্তিতে নয়, বরং আইনের ভিত্তিতেই বিচার হওয়া উচিত। তিনি যোগ করেন, যদি আদালত তাঁকে দোষী প্রমাণ করে, তা হলে তিনি সেই রায় মেনে নিয়ে শাস্তি ভোগ করতে প্রস্তুত। তবে সত্যিটা এ বার সামনে এনে এর বিহিত হওয়া প্রয়োজন বলে মত তাঁর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement