কংগ্রেসের কর্মী সম্মেলন হল।
রবিবার বাদুড়িয়ার মান্দ্রা গ্রামে এই সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, বাদুড়িয়ার বিধায়ক কাজি আবদুল গফ্ফর প্রমুখ। মুখ্যমন্ত্রীর কাজের তীব্র সমালোচনা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। জোট প্রসঙ্গে তিনি বলেন, ‘‘নবাবের দেশের মানুষ। দেমাক, অহঙ্কার পছন্দ করি না। আমি যতদিন প্রদেশ কংগ্রেসের চেয়ারে থাকব ততদিন তৃণমূলের সঙ্গে জোট হবে না।’’
সিপিএমকে নিয়ে একটি কথা বলেননি অধীরবাবু। তিনি জোটের জন্য দিল্লি যাওয়ার আগে দলের প্রবীণ নেতা কাজি আব্দুল গফ্ফরের পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নেন।